জাতীয়

জঙ্গি সন্দেহে উগ্রপন্থী বইসহ প্রকাশক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বাংলাবাজারের আল রিহাব পাবলিকেশনসের প্রকাশককে জঙ্গিবাদে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে পুরান ঢাকা এলাকার ইসলামি মার্কেট থেকে তাকে গ্রেফতার করে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)।

প্রকাশক মালিক হাবিবুর রহমান শামীমকে (৩২) কিছু উগ্রপন্থী বইসহ গ্রেফতার করা হয়েছে।

এন্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) মোহাম্মদ আসলাম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার মামলায় গত (১৬ সেপ্টেম্বর) এন্টি টেররিজম ইউনিটের অভিযানে মো. কাওসার আহাম্মেদ ওরফে মিলন ও জাহিদ মোস্তফাকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে শনিবার (১৬ সেপ্টেম্বর) ডিএমপির সূত্রাপুর থানার বাংলাবাজারের ইসলামী মার্কেট এলাকার রিহাব পাবলিকেশন্সে অভিযান পরিচালনা করে মো. হাবিবুর রহমান ওরফে শামীমকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকালে এন্টি টেররিজম ইউনিট তার নিকট থেকে তিনটি মোবাইল ফোন এবং তার প্রকাশনা সংস্থা থেকে বিপুল পরিমাণে উগ্রপন্থী বই জব্দ করেছে বলে জানান পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান।

এন্টি টেররিজম ইউনিট জানায়, ২০১৬ সালে আসামি মো. হাবিবুর রহমান আল রিহাব পাবলিকেশন্স নামে একটি প্রকাশনা সংস্থা চালু করে। মুফতি জসীম উদ্দিন রাহমানীর একান্ত সহযোগী ফিরোজ তাকে মুফতি জসীম উদ্দিন রাহমানীর কিছু বই প্রকাশ করার জন্য দেয়। সে তার প্রকাশনা থেকে বইগুলো প্রকাশ ও বিক্রি করে। এই সূত্রে সে মুফতি জসীম উদ্দিন রাহমানীর মতাদর্শে অনুপ্রাণিত হয়ে আনসারুল্লাহ বাংলা টিম সমর্থন করা শুরু করে। বই প্রকাশনার সূত্রে এবিটির কতিপয় সংগঠকের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক হয়।

গ্রেফতারকৃত মো. হাবিবুর রহমান এবিটি সদস্য ও অন্যান্য অনুসারীদের কাছে মুফতি জসীম উদ্দিন রাহমানীর উগ্রবাদী বই ছাড়াও উগ্রপন্থী বই যেমন- গাজওয়াতুল হিন্দ, জেগে ওঠো হে উম্মাহ, সত্যের সন্ধানে হে যুবক, দাজ্জাল আসছে সতর্ক হও, গণতন্ত্রের অসারতা ও ধ্বংসলীলাসহ অন্যান্য উগ্রপন্থী বই-পুস্তিকা প্রকাশনা সরবরাহ, বিতরণ ও অনলাইন প্লাটফর্মে গোপনে বিক্রি করতো। এ ছাড়া বিভিন্ন সময় সে আনসারুল্লাহ বাংলা টিম এর উগ্র মতাদর্শের বিভিন্ন প্রিন্টেট ও ভিডিও কন্টেন্ট সমর্থকদের সঙ্গে শেয়ার করে আসছিল।

এন্টি টেররিজম ইউনিট আরও জানায়, অনেক দিন থেকেই আল- রিহাব পাবলিকেশন্স থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসারুল্লাহ বাংলা টিম’ এর প্রধান মুফতী জসীমুদ্দিন রাহমানিসহ অন্যান্য উগ্রপন্থী লেখকের বই প্রকাশ, প্রকাশনা, ‘আনসারুল্লাহ বাংলা টিম’ এর সদস্যদের কাছে উগ্রপন্থী বই ও পুস্তিকা বিক্রি করে সরকার ও রাষ্ট্র বিরোধী ষড়যন্ত্র, জনমনে ত্রাস, ভীতি ও জননিরাপত্তা বিপন্ন করার লক্ষ্যে পরিকল্পনা, গোপনে অনলাইন এবং অফলাইনে উগ্রবাদী বই বিক্রি ও উগ্রপন্থী কর্মকান্ডে উদ্বুদ্ধ করার অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

খাগড়াছড়িতে শুরু হয়েছে মশার বংশবিস্তার রোধ এবং পরিচ্ছন্নতা কার্যক্রম।

ডেঙ্গুর সংক্রমণ মোকাবিলায় ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিনমাস দেশব্যাপী রাষ্ট্...

মাটিরাঙায় বনফুলের মিষ্টি খেয়ে দুই শিক্ষার্থী অসুস্থ ভোক্তা অধিকার আইনে জরিমানা

খাগড়াছড়ির মাটিরাঙায় বনফুল কোম্পানির একটি শাখায় নতুন পুরাতন নষ্ট মিষ্টি মিশ্...

রাষ্ট্র পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

রাষ্ট্র পুনর্গঠন করতে তরুণ সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক...

ব্যাংকে বন্ধক রাখা জমি বিক্রির অভিযোগ, বিপাকে ৫  পরিবার 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ব্যাংকে বন্ধক রাখা ২৩ শতাংশ জ...

ফেলে দেওয়া কলম থেকে হবে গাছ, পরিবেশ রক্ষায় অভিনব উদ্যেগ

একটি কলমের প্রয়োজন ফুরিয়ে গেলে আমরা সাধারণত তা ফেলে দেই। সেই ফেলে দেওয়া প্...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

ব্যাংকে বন্ধক রাখা জমি বিক্রির অভিযোগ, বিপাকে ৫  পরিবার 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ব্যাংকে বন্ধক রাখা ২৩ শতাংশ জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা