ডিআইজি প্রিজনস পার্থ গোপাল বণিক কারাগারে
জাতীয়

ডিআইজি পার্থ গোপাল কারাগারে

নিজস্ব প্রতিবেদক: ঘুষ গ্রহণ ও অর্থপাচার আইনে করা মামলায় বরখাস্ত সিলেট কেন্দ্রীয় কারাগারের উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজনস) পার্থ গোপাল বণিকের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

রোববার (১৯ সেপ্টেম্বর) ঢাকার চার নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালে তিনি আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে ২ সেপ্টেম্বর এ মামলায় পার্থ গোপাল বণিককে বিচারিক আদালতের দেওয়া জামিন বাতিল করে রায় দেন হাইকোর্ট। সেই সঙ্গে তাকে ২০ সেপ্টেম্বরের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয় রায়ে।

এছাড়া ঢাকার বিশেষ জজ আদালত-৫ থেকে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ পাঠিয়ে আগামী বছরের ২৮ ফেব্রুয়ারির মধ্যে মামলাটি নিষ্পত্তি করতে বলা হয়।

গত ১৭ জুন ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ইকবাল হোসেনের ভার্চুয়াল আদালত পার্থ গোপাল বণিককে জামিন দিয়েছিলেন। এরপর পার্থ গোপাল কারামুক্ত হন।

পরে ওই জামিনের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করে দুদক। গত ২৮ জুন সেই আপিল শুনানির জন্য গ্রহণ করেন হাইকোর্ট। সেই সঙ্গে বিচারিক আদালতে জামিনের পর বেসরকারি একটি টেলিভিশনে প্রচারিত এই সংক্রান্ত প্রতিবেদনের অনুলিপিসহ সিডি হাইকোর্টে দাখিলের নির্দেশ দেওয়া হয়।

পাশাপাশি ১ বছর ও ৬ মাসের মধ্যে পার্থ গোপাল বণিকের মামলা নিষ্পত্তি করতে হাইকোর্টের দুটি আদেশের বিষয়ে এক সপ্তাহের মধ্যে ব্যাখ্যা দিতে বিশেষ জজ আদালতকে নির্দেশ দেন হাইকোর্ট।

আদেশ অনুযায়ী ওই টেলিভিশন কর্তৃপক্ষ তাদের প্রতিবেদনের অনুলিপিসহ সিডি জমা দেয়। পাশাপাশি বিশেষ জজ আদালতও ব্যাখ্যা দেয়। ব্যাখ্যায় ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ইকবাল হোসেন ক্ষমা চান। এরপর শুনানি শেষে গত ২৬ আগস্ট রায়ের জন্য রাখেন হাইকোর্ট।

গত বছরের ৪ নভেম্বর তার বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরুর আদেশ দেয় আদালত। এরপর ১৫ ডিসেম্বর এ মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

২০১৯ সালের ২৮ জুলাই বিকালে রাজধানীর ধানমণ্ডির ভূতেরগলিতে পার্থ গোপাল বণিকের বাসায় অভিযান চালিয়ে ৮০ লাখ টাকা জব্দ করে দুদক। এরপর ২০২০ সালের ২৪ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক মো. সালাহউদ্দিন ডিআইজি প্রিজনস পার্থের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা