জাতীয়

গুলিস্তানে ভ্যান উল্টে চালকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পল্টন থানাধীন গুলিস্তান জিরো পয়েন্ট এলাকায় ব্যাটারি চালিত ভ্যান উল্টে চালকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত জয়নাল আবেদীন (৪৫) মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল গ্রামের মৃত সুবহান সরদারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন। এছাড়া রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জ আমবাগিচা এলাকায় ভাড়া বাসায় থাকতেন। মৃত্যুকালে এক ছেলে সন্তান রেখে যান তিনি।

হাসপাতালে নিয়ে আসা সহকর্মী মো. সুজন হোসেন জানান, জয়নাল আবেদীন ব্যাটারি চালিত ভ্যানে মুরগি বহন করতো। তেজগাঁও এলাকায় মালামাল নামিয়ে দিয়ে ফেরার পথে গুলিস্তান জিরো পয়েন্ট মোড়ে টার্নিং নিতে গিয়ে উল্টে ভ্যানের নিচে চাপা পড়ে সে গুরুতর আহত হয়।

পরে তাকে উদ্ধার করে রাত তিনটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে ঢামেকের ২০০নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। তারপর সকাল সাড়ে সাতটায় চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে নিহতের বড় ভাই আয়নাল সরদার ঢামেকে আসেন। তিনি বলেন, ভোররাতে খবর পাই জয়নাল সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে। পরে মেডিকেলে এসে তাকে মৃত অবস্থায় দেখতে পাই।

ঢামেক পুলিশ ক্যাম্পের এ এসআই আব্দুল্লাহ খান জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  বিদ্যুৎস্পৃষ্টে ৩ বছরের শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফারদিন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছ...

সাভার ডেইরী ফার্মে বহিরাগতের হামলায় এক কর্মচারী মৃত্যুশয্যায় 

সাভার কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধখামারে (ডেইরীফার্ম) বহিরাগত এক বখাটের মারধরে...

অরিজিতের প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্ত অপ্রত্যাশিত নয় : আমাল মালিক

চলতি বছরের শুরুতে হিন্দি চলচ্চিত্রে প্লেব্যাক গান থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়...

তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক নোবিপ্রবির রেদোয়ান

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী...

ইরানের নিরাপত্তা কাউন্সিলের নতুন সচিব মোহসেন রেজায়ি

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (SNSC) নতুন সচিব হিসেবে সাবেক ইস...

পিরোজপুরে সাবেক এমপি গাজী নুরুজ্জামান বাবুলের ২য় মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, পিরোজপুর জেলা বিএনপির সাবেক সভাপতি, বিএনপির কেন্দ...

৭২ লাখ টাকার সাজ সংসদে কঙ্গনা 

ভারতের সংসদ ভবন থেকে বের হওয়ার সময় বলিউড অভিনেত্রী ও সংসদ সদস্য কঙ্গনা রানাওয়...

আইএলটি-টোয়েন্টিতে মুস্তাফিজকে রাখলো দুবাই ক্যাপিটালস 

আইএলটি-টোয়েন্টির গত আসরে দুবাই ক্যাপিটালসকে প্লে-অফে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিক...

নারায়ণগঞ্জে কেমিক্যাল গোডাউনে আগুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় একটি কেমিক্যাল তৈরির গোডাউনে অগ্নি...

আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার বন্ধ সব শিক্ষাপ্রতিষ্ঠান

পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার (১২ আগস্ট) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা