জাতীয়

ইতিহাস অপপ্রচার হলে কঠোর দমন: তাজুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, মুক্তিযুদ্ধ ও ইতিহাস নিয়ে বিভিন্নভাবে অপপ্রচার চালানো হচ্ছে। এভাবে চলতে থাকলে সরকার কঠোর হস্তে দমন করবে।

শনিবার (১১ সেপ্টেম্বর) সিলেটের মধ্যনগরের মধ্যবাজারে এক সমাবেশে এ কথা বলেন তিনি। সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর থানাকে উপজেলায় উন্নীত করা উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মন্ত্রী বলেন, বাংলাদেশে স্বাধীনতা এতো সহজে আসেনি। দীর্ঘ ২৫ বছর ধরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আন্দোলন ও নিরলস সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীন একটি বাংলাদেশের জন্ম হয়েছে। বঙ্গবন্ধু এমন এক দেশপ্রেমিক নেতা যার সঙ্গে আর কারও তুলনা হয় না। তিনিই স্বাধীন বাংলাদেশের একমাত্র স্বপ্নদ্রষ্টা।

এলজিআরডি মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী হাওরের যাবতীয় সমস্যা সমাধানে বিশেষ গুরুত্ব দেন। হাওরবাসীর প্রতি তার আন্তরিকতার অভাব নেই বলেই নবগঠিত মধ্যনগর উপজেলা বাস্তবায়নের দীর্ঘদিনের লালিত স্বপ্ন তিনি বাস্তবে রূপ দিয়েছেন।

তিনি আরও বলেন, হাওরবাসীর বহু বছরের দাবি ছিল মধ্যনগর উপজেলা হবে। এখন সেই স্বপ্ন পূরণ হয়েছে। শিগগিরই নবগঠিত মধ্যনগর উপজেলায় জনবল নিয়োগের মাধ্যমে প্রশাসনিক কার্যক্রম শুরু করা হবে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা