জাতীয়

চা-শ্রমিকদের মাঝে আর্থিক অনুদান

নিজস্ব প্রতিবেদক: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন শনিবার মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলা পরিষদ মিলনায়তনে চা-শ্রমিকদের জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় এককালীন আর্থিক অনুদান বিতরণ করেন।

শনিবার (১১ সেপ্টেম্বর) সমাজসেবা অধিদপ্তর আয়োজিত এ অনুষ্ঠানে তিনি ৩ হাজার ৪ শত ৪৭ জন চা শ্রমিকের মাঝে জনপ্রতি ৫ হাজার টাকা করে মোট ১ কোটি ৭২ লক্ষ ৩৫ হাজার টাকা বিতরণ করেন। এছাড়াও, তিনি ১০ জন সংস্কৃতিসেবীর মাঝে ২৫ হাজার টাকা এবং ১ জন দুরারোগ্য রোগীকে ৫০ হাজার টাকা বিতরণ করেন।

পাশাপাশি অপর এক অনুষ্ঠানে পরিবেশমন্ত্রী ১ কোটি ৩ লাখ টাকা ব্যয়ে উত্তর ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন এবং ১কোটি ১০ লক্ষ টাকা ব্যয়ে শিলঘাট চা-বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওয়াস ব্লকসহ নবনির্মিত ভবনের শুভ উদ্ভোধন করেন।

অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী বলেন, বর্তমান সরকার চা-শ্রমিকদের জীবনমান উন্নয়নে আন্তরিকভাবে কাজ করছে। তিনি আরো বলেন, জনগণের স্বার্থ ও বনভূমি সংরক্ষণের লক্ষ্যে জুড়ী উপজেলার লাঠিটিলায় দেশের তৃতীয় বঙ্গবন্ধু সাফারি পার্ক নির্মাণ করা হবে। এর বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের উদ্দেশে তিনি বলেন,সাফারি পার্কের বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। জুড়ীতেই নির্মাণ করা হবে বঙ্গবন্ধু সাফারি পার্ক।

জুড়ী উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ, মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাকেশ পাল প্রমুখ।


সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা