জাতীয়

নভেম্বরে ঢাকা-কায়রো রুটে চলবে বিমান

কূটনৈতিক প্রতিবেদক: আগামী ১ নভেম্বর থেকে ঢাকায় নিয়মিত ফ্লাইট পরিচালনা করার ঘোষণা দিয়েছে মিশরের রাষ্ট্রীয় এয়ারলাইন্স ইজিপ্ট এয়ার। শনিবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে ঢাকা-কায়রো-ঢাকা রুটে সপ্তাহে ২টি করে ফ্লাইট চালুর ঘোষণা দেয় এয়ারলাইন্সটি।

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত মিশর আরব প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত হাইথাম গোবাসি বলেন, আমাদের মিশর সম্পূর্ণ নিরাপদ ও স্বাস্থ্যসম্মত। কায়রোর বিমানবন্দরে যাত্রীদের করোনা টেস্টের জন্য আরটিপিসিআর ল্যাব রয়েছে।

এ ছাড়াও গোটা দেশের সবার ভ্যাকসিন দেয়া রয়েছে। হোটেলগুলো ৫০ শতাংশ অতিথি নিয়ে পরিচালিত হচ্ছে। মিশর এবং ইজিপ্ট এয়ার মিশরীয় আতিথেয়তা উপভোগ এবং বিভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্য পরিদর্শনের জন্য দেশটি ভ্রমণে বাংলাদেশি যাত্রী-পর্যটকদের আমন্ত্রণ জানাবে।


ঢাকা থেকে কায়রো যেতে ৭ ঘণ্টা সময় লাগবে বলে জানান বাংলাদেশে ইজিপ্ট এয়ারের জিএসএ এএলও ঢাকা এভিয়েশনের সিইও ও পরিচালক সৈয়দ আলী সামী। তিনি বলেন, ঢাকা ও কায়রোর মধ্যে ইজিপ্ট এয়ারের সরাসরি ফ্লাইট শুরুর মাধ্যমে বিভিন্ন স্টেক হোল্ডারদের জন্য বিশাল সুযোগের দ্বার উন্মোচিত হবে। মিশর ছাড়াও ইউরোপ ও উত্তর আমেরিকা যাত্রীরা যেতে পারবেন।

সৈয়দ আলী সামী বলেন, বর্তমানে বাংলাদেশ থেকে সপ্তাহে দুইটি ফ্লাইট পরিচালনা করা হলেও ভবিষ্যতে আমরা সপ্তাহে ৭ দিনই ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করছি।

অনুষ্ঠানে জানানো হয়, এয়ারলাইন্সটির মাধ্যমে দ্বিপাক্ষিক ব্যবসা ও কার্গো পরিবহনে ইতিবাচক প্রভাব পড়বে। মিশরের বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশি শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণের সুযোগ পাবেন এবং পর্যটকরা মিশরের বহুমুখী পর্যটনের সুবিধা ভোগ করবেন।

উল্লেখ্য, ইজিপ্ট এয়ায় বর্তমানে এয়ারলাইন্সটির ৬৯টি আধুনিক উড়োজাহাজের একটি বহর নিয়ে মধ্যপ্রাচ্য, ইউরোপ, আফ্রিকা, এশিয়া এবং আমেরিকার ৮০টির অধিক গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দিনাজপুরে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উদযাপন

ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহের মহান নায়ক সিধু, কানু, চাঁদ ও ভৈরব এর বীরগাথা স্মরণ...

মেসিকে যা উপহার দিতে চান কেপ ভার্দের প্রেসিডেন্ট

আগামী ৪ জুলাই মায়ামিতে বাংলাদেশ সময় ভোর ৪টায় কেপ ভার্দে মুখোমুখি হবে বর্তমান...

নদীর পানি বৃদ্ধি, তবু নেই বন্যার ভয়

দেশের প্রধান নদ-নদীগুলোর পানি স্তরে সাম্প্রতিক সময়ে কিছুটা বৃদ্ধি লক্ষ্য করা...

গোয়ালন্দে সরকারি খালে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নে সরকারি খালের উপর অবৈধভাবে গড়ে উঠা মু...

ঝালকাঠিতে জাতীয় ফল মেলা ২০২৬ উদ্বোধন 

"করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস"— এই প্রতিপাদ্যকে সা...

এবার স্পাইডারম্যানের নতুন টিজারে মেসি

ফুটবল মাঠের পর এবার সুপারহিরোর জগতে দেখা মিলল আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী অধিনায...

নারীসহ যুবক আটকের ঘটনায় হয়রানি, প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ  

মাদারীপুরে নারীসহ এক যুবক আটকের ঘটনার একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ...

এক প্রশ্নেই হবে সব বোর্ডের এইচএসসি পরীক্ষা 

আগামী বৃহস্পতিবার (২ জুলাই) শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা।

গাইবান্ধায় নাতির ছুরিকাঘাতে দাদি নিহত

গাইবান্ধার সাঘাটা উপজেলায় পারিবারিক বিরোধের জেরে নাতির উপর্যুপরি ছুরিকাঘাতে দ...

গণভোটের রায় না মানায় রাজনীতিতে সংকট: জামায়াত আমির

গণভোটের রায় না মানার কারণেই রাজনীতিতে সংকট তৈরি হয়েছে বলেও মন্তব্য করেছেন জাম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা