জাতীয়

যুক্তরাষ্ট্র সফরে গেলেন সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক: মার্কিন সেনাবাহিনীর আমন্ত্রণে সরকারি সফরে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন বাংলাদেশ সেনাবাহিনী্র প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

শনিবার (১১ সেপ্টম্বর) দিবাগত রাত ১টা ৪০ মিনিটে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন তিনি। যুক্তরাষ্ট্রের হাওয়াই এ অনুষ্ঠিতব্য 'ইন্দো-প্যাসিফিক আর্মি চিফ্স কনফারেন্স (IPACC)-২০২১' এ যোগদানের উদ্দেশ্যে তিনি যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মার্কিন ইন্দো-প্যাসিফিক কমান্ড এবং পাপুয়া নিউ গিনি ডিফেন্স ফোর্স এর যৌথ আয়োজনে এ বছর (আইপিএসিসি) এ কনফারেন্স অনুষ্ঠিত হতে যাচ্ছে। যেখানে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের ১৭ টি দেশের জ্যেষ্ঠ নেতারা অংশগ্রহণ করবেন। এ বছরের সম্মেলনে ভবিষ্যৎ অপারেশনের পরিবেশ এর ওপর আলোচনা হবে। সম্মেলনে বিভিন্ন দেশের সেনাবাহিনী প্রধানদের সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠকে অংশগ্রহণ করবেন জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

সেনাবাহিনী প্রধানের এই সফরের মধ্য দিয়ে ইন্দো-প্যাসিফিক দেশ সমূহ এবং বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা বৃদ্ধি পাবে বলে আশা করা যায়। সফর শেষে আগামী ১৮ সেপ্টেম্বর ২০২১ তারিখ তার দেশে ফেরার কথা রয়েছে। ভারতে তিন দিনের সরকারি সফর শেষে গত ৮ সেপ্টেম্বর দেশে ফেরেন সেনাপ্রধান।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা