জাতীয়

রাজধানীতে মোটরসাইকেল চালক নিহত

নিজস্ব প্রতিবেদক, ঢামেক: রাজধানীতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে আনোয়ার হোসেন মীর (৫৪) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

শনিবার (১১ সেপ্টেম্বর) ভোর পাঁচটার দিকে যাত্রাবাড়ীর কাজলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের ছেলে ইয়াকুব হোসেন জানান, তাদের গ্রামের বাড়ি ফেনী জেলার পরশুরাম থানায়।

যাত্রাবাড়ী থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন জানান, আমরা ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি রাস্তায় রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তি পড়ে আছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সকাল ছয়টার দিকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, যাত্রাবাড়ীর কাজলায় এলাকায় মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় কোনো একটি গাড়ি তাকে ধাক্কা দিয়েছিল। এতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়েন তিনি। আমরা গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা