জাতীয়

মতিঝিলে ফুটপাতে বৃদ্ধে লাশ 

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মতিঝিল এলাকার উত্তরা ব্যাংক হেড অফিসের সামনে ফুটপাতে কালু ওরফে কালা পাগলা(৬৫) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেল ওই বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছে মতিঝিল থানার উপ-পরিদর্শক এসআই ফরিদ আহমেদ।।

তিনি বলেন, ৯৯৯ খবর পেয়ে উত্তরা ব্যাংক হেড অফিসের সামনে ফুটপাতের রাস্তা থেকে মৃতদেহটি উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে সন্ধ্যায় সোয়া ৬টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠাই।

মৃত ব্যক্তির সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, 'মৃত ব্যক্তি ভবঘুরে ও পাগল প্রকৃতির ভিক্ষাবৃত্তি করতেন। বার্ধক্যজনিত অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।'

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সড়ক ও জনপথ বিভাগের জমি:

মুন্সীগঞ্জের সিপাহীপাড়া চৌরাস্তায় সড়ক ও জনপদ বিভাগের জমি রাতের আঁধারে দখল করে...

রাজনৈতিক দল ও রাষ্ট্র পরিচালনা: ব্যবধান ও সমন্বয়ের নতুন রাজনীতি

এ, কে, এম শফিউল আযম রুমি: বর্তমান রাজনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে অনেক কিছু...

তেলের সরবরাহ বাড়ছে আজ থেকে

দেশে জ্বালানি তেলের বাজারে সৃষ্ট অস্বাভাবিক চাপ সামাল দিতে আজ থেকে সরবরাহ বাড়...

হরমুজ প্রণালি ফের বন্ধ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার সংলাপ নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। প...

তেলের দাম আবার বাড়ল!

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির ধারাবাহিক প্রভাবে দেশের ভোক্তা পর্যায়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা