জাতীয়
বিআরটিসির

চক্রাকার বাস সেবা বন্ধ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ধানমন্ডি ও উত্তরায় বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) এর শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) চক্রাকার বাস সেবা দুই বছর না যেতেই বন্ধ হয়ে গেছে।

বিআরটিসি এই সেবার সুফল মেলার কথা বললেও সুফলের পরিবর্তে উল্টো দেখা দিয়েছে ভোগান্তি। করোনার কারণে দীর্ঘদিন রাজধানীতে গণপরিবহন কখনো চালু ছিল আবার কখনো বন্ধ। এখন যানবাহন চলাচল স্বাভাবিক হলেও বিআরটিসির চক্রাকার বাস সেবা আর চালু হয়নি।

তবে বিআরটিসির সংশ্লিষ্টরা জানিয়েছেন, চক্রাকার সেবা দিতে গিয়ে বিআরটিসি অনেক লোকসানের মুখে পড়েছে। তবে নতুন করে ওই সেবা চালু করার পরিকল্পনা তাদের নেই বলেও জানান তারা।

বিআরটিসি সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২৪ মার্চ ধানমন্ডি-নিউ মার্কেট-আজিমপুর এলাকায় (প্রায় ১০ কিলোমিটার) চক্রাকার বাস সেবা চালু করা হয়। ধানমন্ডি এবং উত্তরায় চক্রাকার বাস সেবা চালুর পর থেকেই বিআরটিসি লোকসান দিয়েছে। এর অন্যতম কারণ ছিল যাত্রী সংকট। তাই এখন নতুন করে এই সেবা চালু করার কোনো উদ্যোগ নেই তাদের।

ধানমন্ডি এলাকার বাসিন্দারা জানান, আগে বাস চলাচল করায় অনেক সুবিধা হত যাতায়াতে। এখন বাস না চলায় বাধ্য হয়ে রিকশায় যাতায়াত করতে হচ্ছে। ফলে যাতায়াত খরচ বেড়ে যাওয়ায় হিমশিম খেতে হচ্ছে। সেজন্য সেবাটি আবার চালু করা প্রয়োজন।

ধানমন্ডি এবং উত্তরার এই চক্রাকার বাস সেবা পরিচালনাকারী রাষ্ট্রীয় সংস্থা বিআরটিসি জানায়, এই দুটি এলাকার নাগরিকদের সেবা দিতে ১০টি করে ২০টি বিআরটিসির নতুন বাস দেওয়া হয়েছিল। কিন্তু শুরু থেকেই পর্যাপ্ত যাত্রী পাওয়া যাচ্ছিল না। যানজটের কারণে যথাসময়ে এক টিকিট কাউন্টার থেকে আরেক কাউন্টারে যাওয়া যাচ্ছিল না। ফলে যাত্রীরাও দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে চান না। তারা নিজ ব্যবস্থাপনায় যার যার গন্তব্যে যান। ফলে বাসে যাত্রী পাওয়া যেতো না।

তিনি বলেন, গাড়িতে দিনে যে পরিমাণ তেল খরচ হয় তার টাকাও উঠতো না। এভাবে ২০২০ সালের মার্চ পর্যন্ত সেবা চালু ছিল। পরে করোনার অজুহাতে সেবা বন্ধ হয়ে যায়। এখন পরিস্থিতি স্বাভাবিক হলেও এই সেবা তারা আর চালু করেননি। কবে চালু হবে তাও কারও জানা নেই।

মতিঝিল বাস ডিপোর ব্যবস্থাপক মাসুদ তালুকদার বলেন, ধানমন্ডি এবং উত্তরায় চক্রাকার বাস সেবা চালুর পর থেকেই বিআরটিসি লোকসান দিয়েছে। এর অন্যতম কারণ ছিল যাত্রী সংকট। তাই এখন নতুন করে এই সেবা চালু করার কোনো উদ্যোগ নেই।

চক্রাকার বাস সেবা চালুর বিষয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম জানান, ডিএসসিসি মেয়রের সঙ্গে কথা বলে চক্রাকার বাস সেবা চালু করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা