জাতীয়

জলবায়ু ইস্যুতে সম্মিলিত প্রচেষ্টা চায় এডিসি

সাননিউজ ডেস্ক: শুধু আসিয়ান (অ্যাসোসিয়েশন অফ সাউথ-ইস্ট এশিয়ান নেশনস) নয়, প্যারিস চুক্তির আওতায় সরকারগুলোর বাধ্যবাধকতা নিশ্চিত করতে বাংলাদেশের মতো দেশগুলোরও সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন বলে মতামত দিয়েছে সংস্থাটি।

আসিয়ান ঢাকা কমিটি-এডিসি’র চেয়ারম্যান বাংলাদেশে মালয়েশিয়ার হাইকমিশনার হাজনা মো. হাশিম বলেছেন, জলবায়ু পরিবর্তনের সমস্যাগুলোর একটি টেকসই সমাধান খুঁজতে সরকারের ভূমিকা গুরুত্বপূর্ণ।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) মালয়েশিয়ার হাইকমিশনের এক প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, এডিসি আয়োজিত জলবায়ু পরিবর্তন বিষয়ক একটি ওয়েবিনারের সভাপতিত্বে তিনি এ মন্তব্য করেন।

বৈশ্বিক উষ্ণায়নের কারণে সৃষ্ট জলবায়ু পরিবর্তন বিষয়ে বিশেষ করে উদীয়মান অর্থনীতির দেশগুলোর ওপর এর প্রভাব সংক্রান্ত ধারণা ও মতামত অনুসন্ধান এবং সেইসাথে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সর্বোত্তম অনুশীলন শেয়ারের লক্ষ্যে মালয়েশিয়ার হাইকমিশন এ অনুষ্ঠানের আয়োজন করে।

মালয়েশিয়ার পরিবেশ ও পানি মন্ত্রণালয়ের সেক্রেটারি জেনারেল ড. জাইনিউজং এবং বাংলাদেশের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামাল এতে প্রধান অতিথি ছিলেন।

সাত আসিয়ান দেশ- ব্রুনাই, ইন্দোনেশিয়া, মিয়ানমার, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও ভিয়েতনামের মিশন প্রধানগণ আলোচনায় অংশ নেন।


এডিসি ২০১৪ সালে ঢাকায় অবস্থিত আটটি আসিয়ান মিশন নিয়ে গঠিত হয়। এডিসির চেয়ার প্রতি ছয় মাস অন্তর আবর্তিত হয় এবং বর্তমানে মালয়েশিয়া এর সভাপতিত্ব করছে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

শিল্পী সমিতির নির্বাচনে ২৪৩ ভোটে সভাপতি শিবা সানু 

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্ব...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

মাদারীপুরে ভেজাল খাদ্যপণ্য বিক্রি, দুইজনের কারাদণ্ড ও জরিমানা      

মাদারীপুরে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে পাঁচ...

পল্লবীতে মুখে বালিশ চেপে অজ্ঞান করে কিশোরীকে ধর্ষণ 

রাজধানীর পল্লবীতে ১৪ বছরের এক কিশোরীকে মুখে বালিশ চেপে অজ্ঞান করে ধর্ষণের অভি...

কর্ণফুলী টানেলে ১৬১৬ কোটি টাকার অনিয়ম: আইএমইডি

কর্ণফুলী টানেল নির্মাণ প্রকল্পে ১ হাজার ৬১৬ কোটি টাকার আর্থিক অনিয়মের তথ্য উঠ...

লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

দেশের বিশিষ্ট লেখক, গবেষক ও শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা