জাতীয়

আফগানে কাউকে অনুসরণ নয়

নিজস্ব প্রতিবেদক: পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, ভারত-পাকিস্তান বা অন্য কোনো দেশকে দেখে নয়, আফগানিস্তানের পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের অবস্থান ‘নিজস্ব’ সিদ্ধান্তে হবে।

ইউরোপের তিন দেশ সফর নিয়ে বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি একথা বলেন।

যুক্তরাষ্ট্রের সৈন্যরা চলে যাওয়ার পর দুই দশক বাদে আফগানিস্তানের ক্ষমতা দখল করেছে বিদ্রোহী গোষ্ঠী।

তারা ইতোমধ্যে অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণা দিলেও বাংলাদেশ এখনও তাতে সমর্থন কিংবা প্রত্যাখ্যানের কথা জানায়নি।

মোমেন বলেন, তারা (ইউরোপে) কেউ কেউ বলেছে, বিবিসি বলেছে, আপনারা ইন্ডিয়া যেটা করবে, সেটা করবেন কি না? কিংবা পাকিস্তান যেটা করে, সেটা করবেন কি না?

আমরা বলেছি যে, কে কী করল আমরা দেখব না।

যুক্তরাজ্য ও নেদারল্যান্ডসের নেতারাও বাংলাদেশের অবস্থান জানতে চেয়েছিল বলে পররাষ্ট্রমন্ত্রীর কাছে।
মোমেন বলেন, আমাকে সবাই জিজ্ঞেস করেছেন, আমরা ওনাদের ব্যান্ডওয়াগনে জয়েন করব কি না? আমাদের কী পজিশন?

আমরা বলেছি যে, আফগান ইস্যুটা আমরা এখনও পর্যবেক্ষণে আছি। তারা বলছেন যে, নতুন সরকারকে আমরা স্বীকৃতি দেব কি না? আমরা বলেছি, তাদের অবস্থা দেখি। তাদের এটিচিউড, তাদের পলিসিস, তাদের প্রজেক্টস- এগুলো দেখে আমরা সিদ্ধান্ত নেব।

সার্কভুক্ত দেশ আফগানিস্তানে সেদেশের জনগণের বৃহত্তর অংশের সমর্থনে সরকার গঠিত হলে, তাদের সঙ্গে কাজ করার বিষয়ে বাংলাদেশ সিদ্ধান্ত নেবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী মোমেন।

আমরা চাই আফগানদের উন্নতি হোক। আমরা বিশ্বাস করি গণতন্ত্রে। বৃহত্তর জনগণের ইচ্ছায় যদি সরকার প্রতিষ্ঠিত হয়, তাহলে আমাদের উচিৎ তাদেরকে উৎসাহিত করা, তাদেরকে স্বাগত জানানো।

আফগান পরিস্থিতি নিয়ে পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আমাদের নিজের দেশের ওয়েলফেয়ার হচ্ছে। আফগানিস্তান আমাদের সার্কের সদস্য। তাদের সাথে আমাদের কিছু সম্পর্কও আছে, ঐতিহাসিক সম্পর্ক আছে। বিগত বিদ্রোহী গোষ্ঠীর সরকারের সময়ে আমাদের দেশের কিছু লোক ওখানে গিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে। আমরা জিরো টলারেন্স, আমরা কোনো সন্ত্রাসীকে কোনোভাবে প্রশ্রয় দেব না।

গত ৩০ অগাস্ট নেদারল্যান্ডস, জেনিভা ও যুক্তরাজ্য সফরের জন্য দেশ ছাড়েন পররাষ্ট্রমন্ত্রী মোমেন। বৃহস্পতিবার সকালে দেশে ফেরেন তিনি।

জলবায়ু বিষয়ক বিভিন্ন আয়োজনে যোগ দেওয়ার পাশাপাশি ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব, জাতিসংঘের ২৬তম বিশ্ব জলবায়ু সম্মেলনের (কপ২৬) নির্বাচিত সভাপতি অলক শর্মা, জাতিসংঘের মানবাধিকার কমিশনার মিশেল ব্যাশেলের সঙ্গে বৈঠক করেন তিনি।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে বাসের নিচে চাপা পড়ে থাকা শিক্ষার্থীর মরদেহ ৩ দিন পর উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারীতে বাস-ট্রাক সংঘর্ষের পর খাদে পড়ে যাওয়া বাসের নিচে চাপা পড়...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় টানা চতুর্থ দিন বাড়ল তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনায় জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্...

২০২৭ সালের এসএসসি পরীক্ষা দুই মাস পেছানোর ভাবনা

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময়ের তুলনায় প্রায় দুই মাস পিছি...

লাগামহীন ‘বাংলার টেসলা’, ঢাকার সড়কে আতঙ্ক

ঢাকার রাত যত গভীর হয়, শহরের ব্যস্ততা ততটা কমে এলেও বিদ্যুতের চাহিদা সবসময় একই...

আসছে ‘জিন্দেগি না মিলেগি দোবারা ২’

২০১১ সালে মুক্তি পায় জোয়া আখতারের সিনেমা ‘জিন্দেগি না মিলেগি দোবারা&rsq...

ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, নতুন ভর্তি ৬৭১

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন...

ওজন নিয়ন্ত্রণে আদা চা কতটা কার্যকর? খাবেন যেভাবে

খাওয়ার পর পেট ফাঁপা, ভারী লাগা কিংবা হজমের অস্বস্তিতে অনেকেই ঘরোয়া সমাধান খোঁ...

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: রিজভী

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সমমর্যাদা ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে হবে...

দুদক কোনো চাপের মধ্যে নেই: চেয়ারম্যান

দুর্নীতি দমন কমিশন (দুদক) কোনো ধরনের চাপের মধ্যে নেই এবং স্বাধীনভাবে কাজ করবে...

নাগরিক সেবা নিশ্চিত করতে ডিএসসিসির সমন্বিত অভিযান

নাগরিক সেবার মান নিশ্চিত করতে রাজধানীর সাইন্সল্যাব ও সিটি কলেজ এলাকায়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা