জাতীয়

স্বাধীনতা পুরস্কারের মনোনয়ন আহ্বান

নিজস্ব প্রতিবেদক: আগামী বছর (২০২২) স্বাধীনতা পুরস্কার দিতে মনোনয়ন প্রস্তাব আহ্বান করছে সরকার। ‘স্বাধীনতা পুরস্কার-২০২২’ এর মনোনয়ন প্রস্তাব আহ্বান করে সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সব মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব/সচিবদের কাছে চিঠি পাঠানো হয়েছে।

এতে বলা হয়, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ, বিজ্ঞান ও প্রযুক্তি, শিক্ষা, সাহিত্যসহ মোট ১৩টি ক্ষেত্রে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান, গোষ্ঠী এবং সংস্থার গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৭৭ সাল থেকে সরকার স্বাধীনতা পুরস্কার দিয়ে আসছে। এ পরিপ্রেক্ষিতে মন্ত্রিপরিষদ বিভাগ ‘স্বাধীনতা পুরস্কার-২০২২’ এর মনোনয়ন প্রস্তাব আহ্বান করছে

আরও বলা হয়, সব মন্ত্রণালয়/বিভাগ এবং ইতোপূর্বে স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত সুধীজনের কাছ থেকে মন্ত্রিপরিষদ বিভাগের জারিকৃত ‘স্বাধীনতা পুরস্কার সংক্রান্ত নির্দেশাবলি’ অনুসরণে নির্ধারিত ছকে ‘স্বাধীনতা পুরস্কার’র জন্য মনোনয়ন প্রস্তাব আহ্বান করা হয়ে থাকে।

স্বাধীনতা পুরস্কারের জন্য কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান, গোষ্ঠী এবং সংস্থার বিষয়ে মনোনয়ন প্রস্তাব নির্ধারিত ছকে দাখিলের জন্য অনুরোধ জানিয়ে চিঠিতে বলা হয়, সংশ্লিষ্ট কাগজপত্রসহ মনোনয়ন প্রস্তাবের ৩৫ সেট আগামী ৩০ নভেম্বরের মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগে (সিনিয়র সহকারী সচিব, প্রশাসনিক উন্নয়ন ও সমন্বয়-২ শাখা, কক্ষ নং-১১/১, ভবন-১, মন্ত্রিপরিষদ বিভাগ, বাংলাদেশ সচিবালয়, ঢাকা-১০০০) পাঠানোর অনুরোধ জানানো হয় চিঠিতে।

একই সঙ্গে মনোনয়ন প্রস্তাবের সফটকপি (ওয়ার্ড ফাইলে) নিকস ফন্টে (স্ক্যান/পিডিএফ কপি নয়) ই-মেইলে ([email protected]) পাঠানোরও অনুরোধও জানানো হয়েছে।

স্বাধীনতা পুরস্কার সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইট (www.cabinet.gov.bd) থেকে সংগ্রহ করা যাবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ২১ দিন ধরে নিখোঁজ ১০ বছরের শিশু লতিফুল

কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ১০ বছরের শ...

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’,

মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্র...

টঙ্গীবাড়িতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছ...

বোয়ালমারীতে  গণধর্ষণের দায়ে  তিনজনের যাবজ্জীবন

ফরিদপুরের বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ

মুন্সীগঞ্জ লঞ্চ টার্মিনাল সংলগ্ন ধলেশ্বরী নদীর পাড়ের সরকারি জায়গা দখল করে নতু...

শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেলের কথা ভাবছে সরকার: শিক্ষামন্ত্রী

শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেলের বিষয়টি সরকার গুরুত্ব দিয়ে বিবেচনা করছে...

রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৪৮৮ জনকে গ্রেপ্তার করেছে ঢ...

দুর্যোগ মোকাবিলায় ১২ রেসকিউ স্পিডবোট হস্তান্তর

দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতা আরও জোরদার করতে জাপান ইন্টারন্যাশনাল কো-...

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচন, লড়ছেন ফখরুল-অলি আহমেদ

রাষ্ট্রপতি নির্বাচনে নির্ধারিত সময়ের মধ্যে দুই প্রার্থীর কেউই প্রার্থিতা প্রত...

পিরোজপুরে মাদক, চুরি ও ছিনতাই রুখতে ডিসি-এসপিকে স্মারকলিপি  

পিরোজপুর সদর উপজেলা কলাখালী ইউনিয়নে মাদক ব্যবসা, চুরি, ছিনতাই ওয়ারেন্ট ভুক্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা