জাতীয়

অগ্নিনির্বাপন ব্যবস্থা সঠিক না হলে মার্কেট বন্ধ

নিজস্ব প্রতিবেদক: সময় এসেছে বহুতল ভবনগুলোতে অগ্নিনির্বাপন ব্যবস্থা নিশ্চিত করার। এ নিয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি হয়ে পড়েছে। আমরা এলাকাভিত্তিক নির্দেশনা ও তারিখ দেবো। এরমধ্যে সবাইকে ফায়ার সেফটি নিয়ে শক্ত পদক্ষেপ নিতে হবে। তা না হলে ওই মার্কেট বন্ধ করে দেবো বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) বিকালে গুলশান নগর ভবনে আয়োজিত ‘অগ্নি নিরাপত্তা- আমাদের করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

মেয়র বলেন, এখানে মার্কেটের প্রতিনিধিরাও আছেন। আজই সিদ্ধান্ত নিতে হবে। সবাইকে অগ্নি-নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অন্যথায় আমরা ট্রেড লাইসেন্সসহ আরও সুযোগ-সুবিধা বাতিল করবো। ফায়ার সেফটি না মানলে মার্কেটই বন্ধ করে দেবো।

ডিএনসিসি মেয়র আরও বলেন, সম্প্রতি বনানীর চেয়ারম্যানবাড়ির অগ্নিকাণ্ডের ঘটনায় দেখা গেছে, ওই ভবনে ফায়ার সেফটি ছিল না। অথচ তারা সেখানে বসে বড় বড় ব্যবসা চালাচ্ছিল।

মেয়র হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রতিটি ভবনের ফায়ার সেফটি নিশ্চিতের দায়িত্ব ভবন মালিকের। তারা বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন না। যে কারণে আমরাই সিদ্ধান্ত নেবো। আইন অনুযায়ী জননিরাপত্তা ইস্যুতে সিটি করপোরেশন যেকোনও সময় যেকোনও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে।

মেয়র আতিকুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাকসুদ হেলালী, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, স্থপতি ইকবাল হাবীবসহ রাজধানীর বিভিন্ন মার্কেট ও শপিং মলের প্রতিনিধিরা।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

ছুটির দিনেও গ্যাসের হাহাকার

ছুটির দিনেও কাটেনি রাজধানীর গ্যাস সংকট। বরং সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ভোগান্ত...

খালেদা জিয়ার জন্মদিনে ভালুকায় বিএনপির দোয়া ও আলোচনা সভা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে ময়...

ডেইরি ফার্মে আবেদ আলীর অপরাধ সাম্রাজ্য

সাভারের আশুলিয়ায় কেন্দ্রীয় গো-প্রজনন ও দুগ্ধ খামারের (ডেইরি ফার্ম) ভেতরে বহির...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

মাছ-মাংস-ডিমের দামে চাপ

রাজধানীর খুচরা বাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দামে স্বস্তি ফিরছে না। ডিম,...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা