জাতীয়

মুজিববর্ষ উদযাপনে উদ্বোধন হলো বঙ্গবন্ধু কর্ণার

নিজস্ব প্রতিবেদক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ‘মুজিববর্ষ’ উদযাপনের অংশ হিসেবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে ‘বঙ্গবন্ধু কর্ণার’ এর উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) বিকেলে সচিবালয়ে মন্ত্রণালয়ের লাইব্রেরীকক্ষে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে বঙ্গবন্ধু কর্ণার এর উদ্বোধন করেন।

প্রধান অতিথির বক্তৃতায় শ্রম প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশকে জানতে হলে বঙ্গবন্ধুকে জানতে হবে। বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। বঙ্গবন্ধু বাঙালির জন্য আজীবন ত্যাগ স্বীকার করেছিলেন বলেই আজ আপনি-আমি সকলে এ পর্যায়ে আসতে পেরেছি। বঙ্গবন্ধু আকাশের মতো উদার হৃদয়ের অধিকারী ছিলেন। বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকীর এ মাসে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডকে আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে উল্লেখ করে বলেন, জাতির পিতা শুধু দেশীয় বিপদগামী কিছু সেনা আর কিছু বেঈমানের ষড়যন্ত্রের শিকার হননি, বঙ্গবন্ধু আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার।

প্রতিমন্ত্রী বলেন, ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী সবাইকে সতর্ক থাকতে হবে। সবাই মিলে যে কোনো প্রকার ষড়যন্ত্র প্রতিহত করতে হবে, সকলকে সজাগ থাকতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালে উন্নত সমৃদ্ধ সোনার বাংলা গড়তে সকলকে অবদান রাখতে হবে। আজকে সকলকে দৃঢ়ভাবে শপথ নিতে হবে সবধরনের ষড়যন্ত্র ভেদ করে শেখ হাসিনার পাশে থাকতে হবে। প্রতিমন্ত্রী প্রতি কর্ম দিবসে সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পযর্ন্ত লাইব্রেরী খোলা রাখার নির্দেশ দেন।

মুজিব কর্ণার উদ্বোধন অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় মন্ত্রণালয়ের সচিব মো. এহছানে এলাহী ১৫ আগস্ট সকল শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন। সচিব মন্ত্রণালয়ের সকল কর্মকর্তাকে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী এবং কারাগারের রোজনামচা পড়ার আহব্বান জানান। তিনি বলেন, জাতির পিতার জীবনী পড়লে আপনারা জানতে পারবেন বঙ্গবন্ধু সারা জীবন কত কষ্ট করেছেন। কত ত্যাগ স্বীকার করে এ জাতির মুক্তি এনে দিয়েছেন। তিনি ১৫ আগষ্টের হত্যাকাণ্ডকে বিশ্বের সবচেয়ে নিমর্ম এবং নিষ্ঠুরতম হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করেন।

অনুষ্ঠানে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. রেজাউল হক, সাকিউন নাহার বেগম, ড. সেলিনা আকতার এবং যুগ্ম সচিবগণসহ মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।


সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সৌদি আরব পৌঁছেছেন ৬২৫২৮ বাংলাদেশি হজযাত্রী

চলতি বছর হজ করতে বাংলাদেশ থেকে রোববার (১৭ মে) দিবা...

চ্যাটিং অ্যাপে পরিচয়, প্রেমের টানে চীনের যুবক কিশোরগঞ্জে

চ্যাটিং অ্যাপে পরিচয়ের সূত্র ধরে প্রেম। সেই সম্পর্...

ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণা রাতে, যে বার্তা দিলেন নেইমার

সব ঠিক থাকলে সোমবার বাংলাদেশ সময় মধ্য রাতে বিশ্বকা...

নতুন এলিট ফোর্স গঠনের বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর

র‍্যাব থাকছে কি থাকছে না এমন প্রশ্নের সরাসরি উ...

গজারিয়ায় নানির বাগানবাড়িতে চিরঘুমে কারিনা কায়সার

ভারতে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া কনটেন্ট ক্রিয়ে...

এ মাসে দেশের আকাশে দেখা যাবে গ্রহ ও নক্ষত্রের মেলা

মে মাসের শেষের দিকে বাংলাদেশে মৌসুমি বায়ুর আনাগোনা...

মস্তিষ্কের প্রতিক্রিয়া আগেই শনাক্ত করবে এআই

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি আরও জটিল এক ক্...

চাঁদ দেখা গেছে, বাংলাদেশে কোরবানির ঈদ ২৮ মে

বাংলাদেশে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় কোরবানির ঈদ...

ঈদুল আজহায় এক সপ্তাহ ব্যাংক বন্ধ

ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫-৩১ মে পর্যন্ত টানা সাত...

বাংলাদেশ থেকে চার ধরনের কর্মী নিতে চায় কাতার

বাংলাদেশের পাঁচটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে চ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা