জাতীয়

বঙ্গমাতা ১০ বছর বয়সের পর বাড়িতেই পড়েছেন: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বই পড়তে ভালোবাসতেন। তিনি ছিলেন সাহিত্যানুরাগী পাঠক। বঙ্গমাতা ১০ বছর বয়সের পর বাড়িতেই পড়েছেন। নিজে গিয়ে নিউ মার্কেট থেকে বই কিনে নিয়ে আসতেন।

বুধবার (২৫ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, তার রাজনীতিক স্বামী বঙ্গবন্ধু পড়েছেন, শুধু আমাদের ইতিহাস নয়, সারাবিশ্বের সাহিত্য পড়েছেন, দর্শন পড়েছেন। পাশাপাশি বঙ্গবন্ধু বারট্রান্ড রাসেলের বই পড়ে বাংলা করে শোনাতেন বঙ্গমাতাকে।

দীপু মনি বলেন, বঙ্গবন্ধু পরিবারের সকলে রাজনীতি করতেন এবং পড়াশোনা করতেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইডেন কলেজে রাজনীতি ও লেখাপড়ার পাশাপাশি বেহালাও বাজাতেন। স্বাধীন দেশে শিক্ষার একটি সামগ্রিক দিক নির্দেশনা দিয়ে গেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমরা যেনও তার দেখানো পথে চলতে পারি।

মন্ত্রণালয় আয়োজিত ভার্চুয়াল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা