জাতীয়

সম্পাদক পরিষদে নঈম নিজামের পদত্যাগপত্র গ্রহণ

নিজস্ব প্রতিবেদক: সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক পদ থেকে বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজামের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। দেওয়ান হানিফ মাহমুদকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি দৈনিক বণিক বার্তার সম্পাদক।

বুধবার (২৫ আগস্ট) রাজধানীর দ্য ডেইলি স্টার সেন্টারে এক সভায় এ সিদ্ধান্ত নিয়েছে সম্পাদক পরিষদ। এক বিবৃতিতে বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছে সম্পাদক পরিষদ।

বিবৃতিতে আরও বলা হয়, সম্পাদক পরিষদ ও এর সভাপতির বিরুদ্ধে নঈম নিজামের আনা অভিযোগ প্রত্যাখ্যান করা হয়েছে। পরিষদের বুধবারের সভায় নঈম নিজামকে রাখার চেষ্টা করা হয়েছিল, কিন্তু তা সম্ভব হয়নি‌।

সম্পাদক পরিষদের বিবৃতিতে স্বাক্ষর করেছেন- দ্য ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, প্রথম আল সম্পাদক মতিউর রহমান, মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী, দ্য ফাইনান্সিয়াল হেরাল্ড সম্পাদক রিয়াজ উদ্দীন আহমদ, ফিনান্সিয়াল এক্সপ্রেস সম্পাদক শাহ হোসেন ইমাম, দৈনিক ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেন, নিউ এজ সম্পাদক নূরুল কবীর, দেশ রূপান্তর সম্পাদক অমিত হাবিব, দৈনিক ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দীন, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, দৈনিক করোতোয়া সম্পাদক মো. মোজাম্মেল হক, দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, যুগান্তর সম্পাদক সাইফুল আলম, দ্য ইনডিপেনডেন্ট সম্পাদক এম শামসুর রহমান, দ্য ঢাকা ট্রিবিউন সম্পাদক জাফর সোবহান, বণিক বার্তা সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ এবং সমকাল সম্পাদক ( ভারপ্রাপ্ত) মুস্তাফিজ শফি।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

এগুলো না হলে আর পূজার আনন্দ কী: মধুমিতা

"‘এগুলো না হলে আর পূজার আনন্দ কী!’ মধুমিতা"} কলকাতার রা...

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

মুক্তিযোদ্ধা থেকে সিনেমার নায়ক, মৃত্যুর পরেও জনপ্রিয়তায় জসীম

মৃত্যুর ২৮ বছর পরও দর্শকের হৃদয়ে অমলিন নায়ক জসীম"} বাংলা চলচ্চিত্রের একস...

নিখোঁজের একদিন পর পুকুর পাড়ে মিলল তরুণের মরদেহ

নোয়াখালীর সেনবাগে অভিমান করে বাড়ি থেকে বের হয়ে য...

মৌলভীবাজার জেলা পরিষদ বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি!

মৌলভীবাজার জেলা পরিষদ ভবন বোমা মেরে উড়িয়ে দেওয়ার হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা