জাতীয়

মিরপুরে গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৭

নিজস্ব প্রতিবেদক: ঢাকার মিরপুরে লিকেজ থেকে গ্যাস বিস্ফোরণে ঘটেছে। এতে শিশুসহ ৭ জন দগ্ধ হয়েছেন। দগ্ধরা হলেন- রোওশনারা (৭০), রিনা (৫০), সুমন ( ৪০), রেনু (৩৫), শফিক (৩৫), নাজনীন (২৫) ও নওশীন (৫)। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

বুধবার (২৫ আগস্ট) দিনগত মধ্যরাতে বিকট শব্দে বিস্ফোরণটি ঘটে। পরে তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে নিয়ে যাওয়া হয়।

বাড়ির মালিক রফিকুল ইসলাম জানান, ছয়তলা বাড়ির নিচে গ্যাস লাইনে লিকেজ ছিল। দুদিন আগে লিকেজ ঠিক করা হয়। রাত ১টার সময় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে দুই পথচারী ও নিচতলার ভাড়াটিয়াসহ আরও পাঁচজন দগ্ধ হয়।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন বলেন, গ্যাস বিস্ফোরণে দগ্ধ হয়ে সাতজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহত শিশুটিকে আইসিইউতে পাঠানো হয়েছে। এখন চিকিৎসা চলছে, পরে বিস্তারিত জানানো হবে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা