জাতীয়

কোস্ট গার্ডের নতুন ডিজি আশরাফুল হক চৌধুরী

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ কোস্ট গার্ডের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রিয়ার অ্যাডমিরাল আশরাফুল হক চৌধুরী। গতকাল মঙ্গলবার কোস্ট গার্ডের ১৩তম মহাপরিচালক হিসেবে দায়িত্ব নেন তিনি।

বুধবার (২৫ আগস্ট) বাংলাদেশ কোস্ট গার্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আশরাফুল হক চৌধুরী ১ জানুয়ারি ১৯৮৮ সালে বাংলাদেশ নৌবাহিনীতে এক্সিকিউটিভ শাখায় কমিশনপ্রাপ্ত হন।

তিনি গণচীন থেকে মিসাইল কমান্ড অ্যান্ড ট্যাকটিক্স কোর্স, পাকিস্তানে গানারি স্পেশালাইজেশন কোর্স, ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ মিরপুরে স্টাফ কোর্স, ইউএস নেভাল ওয়ার কলেজ থেকে নেভাল স্টাফ কোর্স, এনডিসি বাংলাদেশ থেকে আর্মড ফোর্সেস ওয়ার কোর্স, এনডিইউ চীনে স্ট্র্যাটেজিক স্টাডিজ কোর্স, যুক্তরাষ্ট্রে প্যাসিফিক ফ্লিট এইচকিউতে কম্বাইন্ড ফোর্সেস মেরিটাইম কম্পোনেন্ট কমান্ডার ফ্ল্যাগ অফিসার্স কোর্স সম্পন্ন করেছেন।

আশরাফুল হক চৌধুরী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের পর্যবেক্ষক হিসেবে সুদানে দায়িত্ব পালন করেছেন। তিনি গত ৭ ফেব্রুয়ারি রিয়ার অ্যাডমিরাল পদে উন্নীত হন। এর আগে তিনি খুলনা নৌ অঞ্চলের কমান্ডার হিসেবে দায়িত্বরত ছিলেন।

সানিনুজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

গাজায় ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার সংগ্রাম

ইসরায়েলি চেকপয়েন্টে স্বামী নিখোঁজ হওয়ার পর থেকেই চরম অনিশ্চয়তা, অভাব আর একাক...

বিকেলে শহীদ আবরার ফাহাদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নির্যাতনে নিহত বাংলাদেশ প...

ইউরোপমুখী নিঃসঙ্গ অভিবাসী শিশুর সংখ্যা বাড়ছে

২০২৫ সালে একা বা অভিভাবকহীন অবস্থায় ইউরোপে পৌঁছানো আশ্রয়প্রার্থী শিশুর সংখ্যা...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত

ইউক্রেনের উত্তরাঞ্চলীয় প্রদেশ চেরনিহিভসহ দেশটির বিভিন্ন এলাকায় রাতভর ড্রোন ও...

৭৫ এ থামলেন নানা পাটেকার

উপমহাদেশের অন্যতম জনপ্রিয়, হিন্দি সিনেমার অভিনেতা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা