জাতীয়

আনোয়ার গ্রুপের চেয়ারম্যানের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: আনোয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আনোয়ার হোসেন আর নেই। মঙ্গলবার (১৭ আগস্ট) রাতে রাজধানীর ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে মারা যান তিনি। আনোয়ার গ্রুপের পক্ষ থেকে মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

২০১২ সাল থেকে স্মৃতিশক্তি হারানোর রোগ (ডিমেনশিয়া) এবং বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন আনোয়ার হোসেন। বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ১০টায় ধানমন্ডি ৭ নম্বর রোডে বাইতুল আমান জামে মসজিদে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে।

আনোয়ার হোসেন খুব কম বয়সে ব্যবসা শুরু করেছিলেন। এখন আনোয়ার গ্রুপ দেশের অন্যতম শিল্পগোষ্ঠী।

পুরান ঢাকা লালবাগের সাবেক সংসদ সদস্য ও সিটি ব্যাংকের প্রতিষ্ঠাতা আনোয়ার হোসেনের জন্ম ১৯৩৮ সালে। তিনি ১৯৫৩ সালে ব্যবসা শুরু করেন। প্রায় ১৪ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছেন। ১৯৬৮ সালে তিনি প্রথম বড় কারখানা আনোয়ার সিল্ক মিলস প্রতিষ্ঠা করেন। পাট, বস্ত্র, ইস্পাত, সিমেন্ট, আবাসন, আসবাব, পলিমার, অটোমোবাইল, আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংকসহ তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান ২৬টি। ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত সিটি ব্যাংকে ৪ দফায় চেয়ারম্যান ছিলেন।

আনোয়ার হোসেনের ৪ মেয়ে ও ৩ ছেলে। বড় ছেলে মানোয়ার হোসেন আনোয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। এছাড়া হোসাইন মাহমুদ টেক্সটাইল ডিভিশনের দায়িত্বে, হোসাইন খালেদ গ্রুপটির জুট, অটোমোবাইলস ও রিয়েল এস্টেটের দায়িত্বে রয়েছেন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে নিয়ে বার্সা-রিয়ালের লড়াই

বয়স সবেমাত্র ১৭ বছর পেরিয়েছে। এরই মধ্যে মার্কিন জাতীয় দলের হয়ে জালের দেখা...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

বিমানবন্দরের সামনের সড়কে প্রোশাক শ্রমিকদের বিক্ষোভ-সড়ক অবরোধ

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর উত...

৭ ম্যাচে ৪ সেঞ্চুরি, হোপের রেকর্ডে ভারতের হতাশা

দুর্দান্ত ছন্দে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সাদা বলের অধিনায়ক শাই হোপ। ভারত সফরে ও...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে ৬ জন নিহত

যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের সাউক জেলায় একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত...

হরমুজে ইরানের হামলায় ২৪ ঘণ্টায় ডুবল ২ জাহাজ

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে ইরানের ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলায় গ...

নভেম্বরেই জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে আগামী নভেম্বরের মধ্যে জাতীয় গ্রিডে বিদ্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা