জাতীয়

মুঠোফোনে কথা বলতে বলতে ট্রেনের নিচে

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বনানীর সৈনিক ক্লাব এলাকায় ট্রেনের ধাক্কায় আবু হানিফ নামে (২২) এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি আইকন ইঞ্জিনিয়ারিং সার্ভিসিং কোম্পানির মাটি খনন গাড়ির হেলপার ছিলেন।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে দুর্ঘটনাটি ঘটে।

নিহতের বড় ভাই ওমর ফারুক জানান, আবু হানিফ সৈনিক ক্লাব এলাকায় রেললাইনের পাশে মোবাইল ফোনে কথা বলেত বলতে হেঁটে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ট্রেনের ধাক্কায় রাস্তায় পড়ে গুরুতর আহত হন। তার সহকর্মীরা উদ্ধার করে রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

জানা গেছে, হানিফ ময়মনসিংহের তারাকান্দা উপজেলার গজোহরপুর গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে। চার ভাই এক বোনের মধ্যে তিনি সবার ছোট। তিনি মেট্রোরেলের কাজের সুবাদে বনানীতেই থাকতেন। সৈনিক ক্লাবের পাশেই তিনি কাজ করতেন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে নিয়ে বার্সা-রিয়ালের লড়াই

বয়স সবেমাত্র ১৭ বছর পেরিয়েছে। এরই মধ্যে মার্কিন জাতীয় দলের হয়ে জালের দেখা...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

নিরাপদ খাদ্যের ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে স্থাপিত ভ্রাম্যমাণ পরীক্ষাগার (মোবাইল ল্যাবরেটরি ভ্...

ফরিদপুরে প্রতিমন্ত্রী  শাহ আলমের মতবিনিময় ও বৃক্ষরোপণ

ফরিদপুরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন...

বাথরুমে কেন হয় স্ট্রোক, কী বলছে চিকিৎসাবিজ্ঞান?

গোসলের সময় কিংবা শৌচকর্ম করতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়ার ঘটনা মাঝেমধ্যেই সামনে...

মুন্সীগঞ্জে তিন বিদেশি পিস্তল ও ৪১ লাখ টাকাসহ ২ ভাই গ্রেপ্তার

মুন্সীগঞ্জ ও টাঙ্গাইলে পৃথক অভিযান চালিয়ে তিনটি বি...

নোয়াখালীতে অসহায় নারীদেরকে সেলাই মেশিন প্রদান

দরিদ্র ও অসহায় নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা