ছবি : জাহিদ রাকিব
জাতীয়

অতিরিক্ত যাত্রী নিবে না লঞ্চ

নিজস্ব প্রতিবেদক: করোনা সংক্রমণ ঠেকাতে দীর্ঘ ১৯ দিন বন্ধ থাকার পর অতিরিক্ত যাত্রী না নেয়ার শর্তে শতোভাগ যাত্রী নিয়ে বুধবার (১১ আগস্ট) মধ্যরাত থেকে লঞ্চ চলাচল শুরু হয়েছে। রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালসহ সারাদেশে যাত্রীবাহী নৌযান এরই মধ্যে বিভিন্ন গন্তব্যে ছুটে যাওয়া শুরু করেছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) মঙ্গলবার (১০ আগস্ট) স্বাস্থ্যবিধি মেনে এবং ধারণক্ষমতার সমপরিমাণ যাত্রী নিয়ে নৌযান চলাচলের সিদ্ধান্ত হয়। একই সঙ্গে করোনা ভাইরাস সংক্রমণকালীন অভ্যন্তরীণ নৌপথে যাত্রীবাহী নৌযান ধারণক্ষমতার ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলাচলের লক্ষ্যে ৬০ শতাংশ যাত্রী ভাড়া বৃদ্ধি সংক্রান্ত বিআইডব্লিউটিএর ১ এপ্রিলের আদেশের কার্যকারিতা বাতিল করা হয়েছে।

অভ্যন্তরীণ নৌযানের যাত্রী ভাড়া সংক্রান্ত বিআইডব্লিউটিএর ২৩ এপ্রিল জারিকৃত আদেশ ১১ আগস্ট ২০২১ থেকে পুনরায় কার্যকর হয়েছে।

এদিকে ধিনিষেধ শিথিলের প্রথম দিনে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে মুন্সীগঞ্জের শিমুলিয়াঘাটে উভয়মুখী যাত্রীর ভিড় লক্ষ করা গেছে। বুধবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের ২১ জেলার যাত্রীরা ছুটতে শুরু করেছেন ঢাকার উদ্দেশে।

বাংলাবাজার থেকে লঞ্চে করে পদ্মা পাড়ি দিয়ে শিমুলিয়া আসতে দেখা গেছে। আবার দক্ষিণবঙ্গগামীদের শিমুলিয়া থেকে লঞ্চে করে বাংলাবাজারের উদ্দেশে পদ্মা পাড়ি দিতে দেখা গেছে। লঞ্চে উভয়মুখী যাত্রীদের ভিড় চোখে পড়ার মতো। তবে, লঞ্চ চলাচল শুরু হওয়ার ফলে ফেরিতে যাত্রী পারাপারের চাপ কমেছে।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

সিগারেট না খেয়েও রেহাই নেই!

বাস স্টপে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছেন, কিংবা কোনো ক্যাফেতে বসে চায়ে চুমু...

বদলে গেল ক্রিকেটের নিয়ম

আধুনিক ক্রিকেটের গতি বাড়াতে এবং মাঠের নানা জটিলতা কাটাতে নতুন কিছু নিয়ম নিয়ে...

সাংগঠনিক পদক্ষেপ নয়, কঠোর আইনগত শাস্তি চান জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, রাড্ডা ক্লিন...

স্মরণে অমর সুরসাধক কর্তা

সংগীতের আকাশে এক উজ্জ্বল নক্ষত্রের নাম শচীন দেব বর্মণ, যাঁকে সবাই পরম শ্রদ্ধা...

শি জিনপিংকে তারেক রহমানের শুভেচ্ছা

চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশটির প্রেসি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা