জাতীয়

ভারতীয় ভিসা সেন্টার চালু হচ্ছে আজ

নিজস্ব প্রতিবেদক : লকডাউনের কারণে এক মাসের বেশি সময় বন্ধ থাকার পর আজ চালু হচ্ছে ভারতীয় ভিসা সেন্টারগুলো। যেখানে ভ্রমণ ভিসা ছাড়া বাকি সব ধরনের ভিসার জন্য আবেদন করা যাবে। গত ১ জুলাই থেকে সরকার কর্তৃক ঘোষিত লকডাউনের প্রেক্ষিতে সকল ভারতীয় ভিসা আবেদন বন্ধের ঘোষণা করা হয়।

মঙ্গলবার (১০ আগস্ট) ঢাকার ভারতীয় হাইকমিশন জানায়, বিধিনিষেধ প্রত্যাহারের পরিপ্রেক্ষিতে বাংলাদেশে ভারতীয় ভিসা আবেদন সেন্টারগুলো বুধবার (১১ আগস্ট) থেকে পুনরায় চালু হবে। পর্যটক ভিসা ছাড়া সব আবেদন গ্রহণ করা হবে। আবেদনকারীদের ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে (আইভেক) আবেদন করার জন্য কোনো অ্যাপয়েন্টমেন্ট বা অনুমতি নেওয়ার প্রয়োজন নেই।

ভারতীয় স্টেট ব্যাংকের ব্যবস্থাপনায় বাংলাদেশে ১৫টি ভিসা আবেদনপত্র কেন্দ্র (আইভ্যাক) আছে। সেগুলো ঢাকা (যমুনা ফিউচার পার্ক), যশোর, খুলনা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, রংপুর, ঠাকুরগাঁও, সাতক্ষীরা, বগুড়া, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লায় অবস্থিত।


সান নিউজ/ এমএইচআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা