জাতীয়

পুরোনো রূপে ফিরছে রাজধানী

জাহিদ রাকিব: চলমান কঠোর লকডাউন শেষে রাজধানী ফিরেছে চিরচেনা পুরোনো রূপে। রাজধানীর সড়কগুলোতে দেখা যায় যানবাহনের অতিরিক্ত চাপ। গণপরিবহনসহ সব ধরনের পরিবহন চলাচল বেড়েছে ব্যাপক হারে। শুধু পরিবহনই নয়, একইসাথে বেড়েছে বিভিন্ন গন্তব্যে যাতায়াতকারী মানুষের উপস্থিতিও। যানবাহন আর মানুষের উপস্থিতি বাড়ায় আবারো সড়কগুলোতে বিভিন্ন স্থানে দেখা দিচ্ছে তীব্র যানজট।

বুধবার (১১ আগস্ট) রাজধানীর প্রধান সড়কগুলোতে দেখা যায়, অফিসমুখী মানুষের যাতায়াত। সড়কে সবধরনের গাড়ি চলাচলের অনুমতি থাকায় বিভিন্ন স্থানে ‍সৃষ্টি হচ্ছে যানজটের। রাজধানীর বাড্ডা, রামপুরা, মালিবাগ কাকরাইল এলাকা ঘুরে দেখা যায় সড়কে শৃংখলা ফেরাতে হিমশিত খেতে হচ্ছে ট্রাফিক পুলিশ সদস্যদের।

রামপুরা ব্রিজে দেখা যায়, গণপরিবহনগুলো স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে বাসে দাঁড় করিয়ে যাত্রী নিচ্ছেন। কোন হ্যান্ড স্যানিটাইজার বা জীবাণুনাশক দেওয়ার কোন দৃশ্যও দেখা যায়নি বাসগুলোতে।

করোনা রোধে গত ০১ জুলাই থেকে কঠোর বিধি-নিষেধ শুরু হয়। ঈদের সময় আটদিন বিরতি দিয়ে গত ২৩ জুলাই সকাল ৬টা থেকে কঠোর বিধি-নিষেধ আরোপ করে সরকার। এই সময়ে গণপরিবহন, অফিস এবং দোকান-পাট বন্ধ রাখা হয়। তবে এরই মধ্যে গত ০১ আগস্ট থেকে রপ্তানিমুখী শিল্প-কলকারখানা খুলে দেওয়া হয়। কিন্তু করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় বিধি-নিষেধ ১০ আগস্ট পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত হয়।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

সিগারেট না খেয়েও রেহাই নেই!

বাস স্টপে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছেন, কিংবা কোনো ক্যাফেতে বসে চায়ে চুমু...

বদলে গেল ক্রিকেটের নিয়ম

আধুনিক ক্রিকেটের গতি বাড়াতে এবং মাঠের নানা জটিলতা কাটাতে নতুন কিছু নিয়ম নিয়ে...

সাংগঠনিক পদক্ষেপ নয়, কঠোর আইনগত শাস্তি চান জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, রাড্ডা ক্লিন...

স্মরণে অমর সুরসাধক কর্তা

সংগীতের আকাশে এক উজ্জ্বল নক্ষত্রের নাম শচীন দেব বর্মণ, যাঁকে সবাই পরম শ্রদ্ধা...

শি জিনপিংকে তারেক রহমানের শুভেচ্ছা

চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশটির প্রেসি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা