জাতীয়

এডিসের লার্ভা, দুই সিটিতে জরিমানা ৮ লাখ

নিজস্ব প্রতিবেদক: ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া বিস্তার মোবাইল কোর্টে ৫১টি মামলায় ৭ লাখ ৭৫ হাজার ৫০০ টাকার অধিক জরিমানা আদায় করা হয়।

বুধবার (৪ আগস্ট) দুই সিটি করপোরেশনের অঞ্চলগুলোতে আলাদা আলাদাভাবে নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ দ্বারা এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জরিমানার পাশাপাশি সবাইকে এডিস মশা বংশবিস্তারে সচেতন করা হয়।

তার মধ্য ডিএনসিসির ১ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলকার নায়ন পরিচালিত মোবাইল কোর্টে ৭টি মামলায় ৫০ হাজার টাকা, ২ নম্বর অঞ্চলে ৭টি মামলায় ৩৬ হাজার ৫০০ টাকা, ৩ নম্বর অঞ্চলে ১টি মামলায় ২০ হাজার টাকা, ৫ নম্বর অঞ্চলে ১১টি মামলায় ২ লক্ষ ১ হাজার টাকা, ৬ নম্বর অঞ্চলে ১টি মামলায় ৪০ হাজার টাকা এবং ৯ নম্বর অঞ্চলে ১টি মামলায় ২ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। এভাবে মোট ২৮টি মামলায় আদায়কৃত জরিমানার সর্বমোট পরিমাণ ৫ লক্ষ ৪৭ হাজার ৫০০ টাকা।

এসময় দুইসিটি করপোরেশন থেকে আলাদা আলাদাভাবে মাইকিং করে জনসচেতনতামূলক বার্তা প্রচার করা হয়।সকলকে এডিস মশা এবং ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে “তিন দিনে এক দিন, জমা পানি ফেলে দিন” মানার আহবান করা হয়। পাশাপাশি ও করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনাসহ স্বাস্থ্যবিধিসমূহ যথাযথভাবে মেনে চলার পরামর্শ দেয়া হয়।


সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নরসিংদীতে প্রান্তিক পেশাজীবীদের জন্য ১০ দিনের সফট স্কিলস প্রশিক্ষণ  

নরসিংদীর রায়পুরা ও শিবপুর উপজেলায় প্রান্তিক পেশাজী...

সচেতনতার মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ডায়াবেটিস সম্পর্...

খরা-এল নিনোর যুগল আঘাতে বিপর্যয়ের মুখে বিশ্বের ফুসফুস!

বিশ্বের বৃহত্তম ক্রান্তীয় বনভূমি আমাজন আবারও ভয়াবহ সংকটের মুখোমুখি। দীর্ঘস্থা...

টানা ৫ দফায় স্বর্ণের দাম কমল মোট ১২০৭১ টাকা

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জ...

রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে নিতে অচীরেই পরীক্ষামূলক সংযোগ

দেশের বিদ্যুৎ ঘাটতি কিছুটা পূরণের নতুন পথে রয়েছে ব...

এবার কঙ্গনার বিরুদ্ধে মামলা দায়ের

গান্ধী পরিবারকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর ও উসকানিমূলক মন্তব্য করায় আইনি...

এই হার ভীষণ হৃদয়বিদারক : হামজা চৌধুরী

সাফ চ্যাম্পিয়নশিপে দীর্ঘ ২৩ বছরের শিরোপার খরা কাটানোর সুবর্ণ সুযোগটি হাতছাড়...

২৯ পোশাক কারখানায় অনির্দিষ্টকালের ছুটি ঘোষণা

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকায় উন্নীত করার দাবিতে চলা তীব্র শ্রমিক বিক্ষোভের মুখ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা