জাতীয়
বজ্রপাতে নিহত পরিবার

পাবে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা

নিজস্ব প্রতিবেদক: ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা পাচ্ছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বজ্রপাতে মৃত ১৭ জনের পরিবার। জেলা প্রশাসনের পক্ষ থেকে মরদেহ দাফনে এ সহায়তা দেওয়া হচ্ছে। চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে মৃত প্রত্যেকের পরিবারকে ২৫ হাজার টাকা করে দেয়া হচ্ছে। এই সহায়তা মরদেহ দাফনের জন্য। এছাড়া আহতরাও চিকিৎসার জন্য সহায়তা পাচ্ছেন।

শিবগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জানান, এখন পর্যন্ত তারা বজ্রপাতে ১৭ জনের মৃত্যুর তথ্য পেয়েছেন। এর মধ্যে ১৬ জনই চাঁপাইনবাবগঞ্জ সদরের বাসিন্দা। অন্যজন নৌকার মাঝি রফিকুল ইসলাম। তিনি শিবগঞ্জের পাঁকা ইউনিয়নের দক্ষিণপাকা এলাকার বাসিন্দা। জেলা প্রশাসনের পক্ষ থেকে তিনি নিজেই মৃতদের পরিবারকে সহায়তার ২৫ হাজার টাকা পৌঁছে দিতে যাচ্ছেন।

জানা গেছে, বুধবার (০৪ আগস্ট) দুপুর ১২টার শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের দক্ষিণ পাঁকা এলাকার পদ্মাপাড়ে যাত্রীবোঝাই নৌকায় বজ্রপাতের ঘটনা ঘটে। ওই নৌকাটিতে মাঝিসহ অন্তত ৫৫ জন যাত্রী ছিলেন। যাদের অধিকাংশই বউভাতের অনুষ্ঠানে যোগ দিতে নদী পার হচ্ছিলেন।

শিবগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন জানান, নৌকাটি দক্ষিণ পাঁকা গ্রামের ঘাটে এসে পৌঁছার পরপরই বজ্রপাতের ঘটনা ঘটে। এতে নৌকাটি ক্ষতগ্রস্ত হয়। প্রাথমিকভাবে জানা গেছে মৃতের সংখ্যা ১৭ জন। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

তবে স্থানীয় বাসিন্দা ও পাঁকা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইসমাইল হোসেন মাস্টার জানান, সদর উপজেলার নারায়ণপুর থেকে বউভাতের অনুষ্ঠানে আসার পথে বজ্রপাত হলে ২০ জন মারা যান। মৃতদের মধ্যে ১৯ জন বউভাতের অনুষ্ঠানে যাচ্ছিলেন। এছাড়াও একজন দক্ষিণ পাকা গ্রামের নৌকার মাঝি ছিল। নৌকায় মোট ৫৫ জন যাত্রী ছিল।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ২১ দিন ধরে নিখোঁজ ১০ বছরের শিশু লতিফুল

কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ১০ বছরের শ...

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’,

মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্র...

টঙ্গীবাড়িতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছ...

বোয়ালমারীতে  গণধর্ষণের দায়ে  তিনজনের যাবজ্জীবন

ফরিদপুরের বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ

মুন্সীগঞ্জ লঞ্চ টার্মিনাল সংলগ্ন ধলেশ্বরী নদীর পাড়ের সরকারি জায়গা দখল করে নতু...

শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেলের কথা ভাবছে সরকার: শিক্ষামন্ত্রী

শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেলের বিষয়টি সরকার গুরুত্ব দিয়ে বিবেচনা করছে...

রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৪৮৮ জনকে গ্রেপ্তার করেছে ঢ...

দুর্যোগ মোকাবিলায় ১২ রেসকিউ স্পিডবোট হস্তান্তর

দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতা আরও জোরদার করতে জাপান ইন্টারন্যাশনাল কো-...

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচন, লড়ছেন ফখরুল-অলি আহমেদ

রাষ্ট্রপতি নির্বাচনে নির্ধারিত সময়ের মধ্যে দুই প্রার্থীর কেউই প্রার্থিতা প্রত...

পিরোজপুরে মাদক, চুরি ও ছিনতাই রুখতে ডিসি-এসপিকে স্মারকলিপি  

পিরোজপুর সদর উপজেলা কলাখালী ইউনিয়নে মাদক ব্যবসা, চুরি, ছিনতাই ওয়ারেন্ট ভুক্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা