জাতীয়

জয়যাত্রা টিভির সঙ্গে আমি নেই: মুক্তিযুদ্ধমন্ত্রী

সাননিউজ ডেস্ক: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানিয়েছেন, গ্রেপ্তার হওয়া হেলেনা জাহাঙ্গীরের মালিকানায় থাকা জয়যাত্রা আইপি টিভির সঙ্গে মন্ত্রীর কোন সংশ্লিষ্টতা নেই।

শুক্রবার (৩০ জুলাই) রাতে মন্ত্রী সংবাদমাধ্যমকে বলেন, হেলেনা জাহাঙ্গীরের লোকেরা ৩ বছর আগে আমাকে জয়যাত্রা টেলিভিশনের উপদেষ্টা করার আবেদন নিয়ে আসেন। আমি তখন বলি, পরে দেখা যাবে। বর্তমানে জয়যাত্রা টিভির সঙ্গে আমার কোন ধরনের সংশ্লিষ্টতা নেই।

সম্প্রতি ‘চাকরিজীবী লীগ’ বিতর্কে আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপ-কমিটির সদস্য পদ হারান হেলেনা জাহাঙ্গীর। দলের মহিলাবিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এ সংশ্লিষ্টতার বিষয়ে গণমাধ্যমে জানান, কুমিল্লা আওয়ামী লীগের সদস্য হেলেনা জাহাঙ্গীর। তাকে তিনি আওয়ামী পরিবারের হিসেবেই চেনেন। জয়যাত্রা নামে তার একটি মিডিয়া আছে, যেটির সঙ্গে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীও রয়েছেন। মন্ত্রীর সঙ্গে ভালো জানাশোনা থাকার কারণেই হেলেনাকে উপকমিটিতে রাখা হয়েছিল।

জানাশোনা বিষয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, এমনি তার সঙ্গে পরিচয় আছে, জানাশোনা আছে। তিনি একজন নারী উদ্যোক্তা, ব্যবসায়ী। অনেকের সঙ্গে পরিচয় থাকে না? কিন্তু কেউ যদি কিছু করে, সেটি তার নিজের দায়িত্ব।

মন্ত্রী আরও বলেন, হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে চাঁদাবাজি করার সুনির্দিষ্ট অভিযোগ থাকলে নিশ্চয়ই তার বিরুদ্ধে তদন্ত হবে। আমরা কি বলেছি, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না?

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা