জাতীয়

ইতালিতে বাংলাদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা বাড়ল

সাননিউজ ডেস্ক: বাংলাদেশের নাগরিকদের ইতালিতে প্রবেশে নিষেধাজ্ঞা আগামী ৩০ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার (২৯ জুলাই) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ বিষয়ে নতুন অধ্যাদেশ জারি করেছে।

বাংলাদেশ ছাড়াও এই নিষেধাজ্ঞার আওতায় রয়েছে ভারত ও শ্রীলঙ্কার নাগরিকরা। এর আগেও একাধিকবার এই নিষেধাজ্ঞা বাড়ায় ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয়।

জানা গেছে, ইউরোপ ও এশিয়ার অনেক দেশেই নতুন করে করোনার ঊর্ধগতি দেখা দিয়েছে। তাই ইতালির নাগরিকদের সুরক্ষায় সরকার এই পদক্ষেপ নিয়েছে। দেশটিতে বর্তমানে করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা অনেক কমে গেছে। চলাফেরায় বাধ্যবাধকতা শিথিল করা হয়েছে। তবে বিভিন্ন দেশে ভ্রমণের ক্ষেত্রে গ্রিন পাসকে বাধ্যতামূলক করা হয়েছে।

ইতালির রোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে বলেছে, বাংলাদেশে আটকে থাকা প্রবাসীদের ইতালিতে ফিরিয়ে আনতে কূটনৈতিক পর্যায়ে আলোচনা অব্যাহত রয়েছে।

এক প্রবাসী বলেন, গত কয়েক মাস হয়ে গেল নিষেধাজ্ঞা থাকার কারণে ইতালিতে যেতে পারছি না। ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে আছে। অর্থনৈতিকভাবে চরম সঙ্কটের মুখোমুখি দাঁড়িয়ে বসে বসে দোকান ভাড়া দিতে হচ্ছে। এভাবে আর কয়েক মাস চলতে থাকলে ব্যবসা গুটিয়ে ফেলতে হবে।

আরেক প্রবাসী বলেন, পরিবার আনতে গিয়ে আমি নিজেই আটকা পড়ে আছি। দেশে আটকে পড়ায় দোকান বন্ধ রয়েছে। বর্তমানে লোকসান গুনতেছি।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা