জাতীয়

প্রধানমন্ত্রীর ফেলোশিপ পাবেন ৫৫ বিদ্বান ব্যক্তি

সাননিউজ ডেস্ক: ‘এসডিজি অর্জনের জন্য জনপ্রশাসনের সক্ষমতা জোরদারকরণ’ শীর্ষক প্রকল্পের আওতায় ২০২১-২২ অর্থবছরের প্রথম পর্যায়ে বিভিন্ন খাতের মোট ৫৫ বিদ্বান ব্যক্তি পাবেন প্রধানমন্ত্রীর ফেলোশিপ।

বৃহস্পতিবার (২৯ জুলাই) জারি হওয়া এক গেজেটে এ কথা বলা হয়েছে।

এতে আরও বলা হয়েছে, বিশ্বব্যাপী শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে অধ্যয়নরত মাস্টার্স কোর্সের ৪০ জন এবং পিএইচডি কোর্সের ১৫ প্রার্থী এই বৃত্তি পাবেন। এই বৃত্তি পেতে আবেদনকারীকে প্রথমে তাদের নিজস্ব সক্ষমতা অনুসারে বিশ্বের ১০০টি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটিতে ভর্তি হতে হবে। ভর্তি নিশ্চিত হয়ে গেলে, তবেই কেউ প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের (জিআইইউ) অধীনে বৃত্তির জন্য আবেদন করতে পারেন।

এদিকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ব্লাবাতনিক স্কুল অফ গভর্নমেন্টে মাস্টার অফ পাবলিক পলিসি (এমপিপি) অধ্যয়নের জন্য প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার শাহ আলী ফরহাদকে ‘প্রধানমন্ত্রীর ফেলোশিপ’ প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার তিনি বলেন, আমাকে ফেলোশিপ প্রদানের জন্য আমি জিআইইউ-র কাছে কৃতজ্ঞ। তিনি আরও বলেন, অক্সফোর্ডে পড়াশোনা করার সুযোগ তার আজীবনের স্বপ্ন পূরণ।

ব্যারিস্টার ফরহাদ তার নেতা ও অনুপ্রেরণা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, গত আড়াই বছর ধরে তার সেবা করা সুযোগ লাভ আমার পরম সৌভাগ্যের বিষয়।

ফরহাদ আরও বলেন, তিনি তার পথপ্রদর্শক এবং পরামর্শদাতা সজীব ওয়াজেদ জয় এবং রাদওয়ান মুজিব সিদ্দিকের কাছে চিরকৃতজ্ঞ যারা আমাকে সর্বদা ক্রমাগত উন্নতি করতে এবং ‘আমার সেরা সংস্করণ’ হতে উৎসাহিত করেছেন।

২০১৯ সালের ২৩ জানুয়ারি তিনি প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিযুক্ত হন। এই নিয়োগের আগে তিনি সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) এর সঙ্গে বিভিন্ন গবেষণা ও বিশ্লেষণের কাজ করেছেন। ২০১৫ সালে তাকে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহকারী সম্পাদক করা হয় এবং এরপর তিনি আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটি ও প্রচার বিষয়ক উপ-কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি হংকং বিশ্ববিদ্যালয় (সম্পূর্ণ বৃত্তি প্রাপ্ত) থেকে এলএলএম (মানবাধিকার) এবং লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি সম্পন্ন করেন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম

দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমেছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ২...

রাজশাহীতে ডেঙ্গুতে নারীর মৃত্যু, নতুন ভর্তি ৩৩

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে।...

চট্টগ্রাম ও সিলেটে ভারী বর্ষণের আভাস

উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন মিয়ানমার উপকূলে অবস্থানরত গভীর নিম্নচাপটি মিয়া...

প্রধানমন্ত্রীর সফর নিয়ে ধীরস্থির অবস্থান

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে কোনো ধরনের তাড়াহুড়োর প্রয়োজন নেই বল...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা