জাতীয়

সিলেট-৩ উপনির্বাচনের তারিখ নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক: আদালতের রায়ে স্থগিত সিলেট-৩ আসনের উপনির্বাচন আগামী ৪ সেপ্টেম্বর, ২০২১ অনুষ্ঠিত হবে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।

শোকের মাস আগস্টে কোনও ভোট না করার নীতিগত সিদ্ধান্ত নির্বাচন কমিশন থেকে আগে থেকেই নেওয়া হয়েছে। এ কারণে ইসি ১৮০ দিনের সময়সীমার একেবারেই শেষ প্রান্তে গিয়ে এ ভোট করার প্রস্তুতি গ্রহণ করেছে।

কমিশন সূত্রে জানা গেছে, আগস্ট মাসে তো ভোট হবেই না, এমনকি ওই মাসে ভোটের তারিখটাও ঘোষণা করা হবে না। জানা গেছে, ভোটের আগে ২/৩ দিন সময় রেখে সেপ্টেম্বর মাসের ১ তারিখ ঘোষণা করা হবে। এক্ষেত্রে ওই মাসের ৪ তারিখ ভোট গ্রহণের দিন নির্ধারণ করা হবে। অবশ্য ওইদিন সম্ভব না হলে ৫ সেপ্টেম্বর ভোটের দিন নির্ধারণ করা হতে পারে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সাংবিধানিক বাধ্যবাধকতায় ভোটগ্রহণের ১৮০ দিনের মেয়াদ আগামী ৬ সেপ্টেম্বর সোমবার শেষ হবে। কমিশনকে এ সময়ের মধ্যে ভোট করে আনুষ্ঠানিক ফলাফল (গেজেট প্রকাশ) করতে হবে।

প্রসঙ্গত, করোনার সংক্রমণ পরিস্থিতিতে রিট আবেদনের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত সোমবার এক আদেশে সিলেট-৩ আসনের উপনির্বাচন আগামী ৫ আগস্ট পর্যন্ত স্থগিত করে। আদালতের আদেশ পেয়ে ইসি ওইদিনই উপনির্বাচনটি স্থগিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে। পূর্বঘোষিত শিডিউল অনুযায়ী ২৮ জুলাইয়ে এ আসনের উপনির্বাচনের কথা ছিল।


সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, যা থাকছে কর্মসূচিতে

বৃহস্পতিবার (১ অক্টোবর) ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।...

টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে পূর্বশত্রুতার জেরে জয় (২৩) নামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে...

টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম

দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমেছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ২...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা