জাতীয়

ঘণ্টা দুয়েক পর হেলেনার বাসায় র‍্যাবের নারী সদস্যদের প্রবেশ

নিজস্ব প্রতিবেদক: র‌্যাবের অভিযান চলছে আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপকমিটির পদ হারানো হেলেনা জাহাঙ্গীরের বাসভবনে। অভিযানের ঘণ্টা দুয়েক পর র‍্যাবের নারী সদস্যরা তার বাসভবনে প্রবেশ করেছেন। তিনি আটক হয়েছেন কি না তা জানা যায়নি।

বৃহস্পতিবার (২৯ জুলাই) রাতে হেলেনার গুলশানের বাড়ির সামনে দেখা যায় র‍্যাব-১ এর একটি গাড়ি এবং একটি হাইয়েস ব্র্যান্ডের গাড়ি দাঁড়িয়ে আছে। রাত আটটার দিকে র‍্যাব সদস্যরা বাড়িটিতে প্রবেশ করলেও পৌনে ১০টার দিকে র‍্যাবের তিন নারী সদস্য ওই বাসায় প্রবেশ করেন।

র‌্যাব হেলেনার বাসার মূল ফটক বন্ধ করে দিয়েছে। কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। বাসার দারোয়ানও কথা বলতে রাজী হননি। বাইরে থেকে ভবনের নিচতলায় র‍্যাবের সাদা পোশাকের সদস্যদের দেখা যাচ্ছে। র‍্যাবের কোন ঊর্ধ্বতন কর্মকর্তা এখনও কারো সঙ্গে কোনো কথা বলেননি।

জয়যাত্রা টেলিভিশনের প্রতিষ্ঠাতা ও সিইও হেলেনা জাহাঙ্গীর বেশ কিছুদিন ধরেই নানা কারণে আলোচনায়। তিনি গত ১৭ জানুয়ারি আওয়ামী লীগের উপকমিটির সদস্য হন। গত বছরের ডিসেম্বরে কুমিল্লা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হন।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

বাংলাদেশে গ্যাসের নতুন আশা: ৪ ট্রিলিয়ন ঘনফুটের সম্ভাবনা

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দেশীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগ নি...

মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  

বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে মোংলা সমুদ্রবন্দরসহ সমগ্র উপকূলীয়...

রপ্তানিতে সুখবর, ৪৩ খাতে নগদ প্রণোদনা অব্যাহত

দেশের রফতানি খাতকে আরও গতিশীল রাখতে ৪৩টি পণ্য ও সেবা খাতে নগদ প্রণোদনা অব্যাহ...

মোংলায় বৈরী আবহাওয়া, দুর্ভোগে উপকূলের খেটে খাওয়া মানুষ 

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে মোংলা সমুদ্র বন্...

শিলই ইউনিয়নে পদ্মার ভাঙন: টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ চরম হুমকি...

পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

রোমাঞ্চে ভরা এক ম্যাচের শেষ মুহূর্তে গোল করে পর্তুগালকে বিদায় জানিয়ে কোয়ার্টা...

যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম

বিতর্কের আবহ নিয়েই মাঠে নেমেছিল যুক্তরাষ্ট্র, তবে মাঠের খেলায় পুরোপুরি ব্যর্থ...

বিকেল ৩টায় শুরু সংসদ অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন, যা বাজেট অধিবেশন-২০২৬ হিসেবে পরিচিত, আজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা