জাতীয়

রাষ্ট্রীয় সফরে রাশিয়া গেলেন নৌপ্রধান

নিজস্ব প্রতিবেদক: রাশিয়ার নৌবাহিনী প্রধান এডমিরাল নিকলাই আনাতোলেভিচ ইয়েভমেনভের আমন্ত্রণে রাষ্ট্রীয় সফরে নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল আজ শুক্রবার রাশিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে সহকারী নৌপ্রধান (অপারেশন্স) এবং নৌ প্রশাসনিক কর্তৃপক্ষ ঢাকা আনুষ্ঠানিকভাবে নৌপ্রধানকে বিদায় জানান বলে জানিয়েছে আইএসপিআর।

রাশিয়া সফর কালে নৌপ্রধান আগামী ২৫ জুলাই দেশটিতে অনুষ্ঠিতব্য ৫ম মেইন নেভাল প্যারেড-এ অংশগ্রহণ করবেন। নৌপ্রধান ওই অনুষ্ঠানে বিভিন্ন দেশ থেকে আসা নৌবাহিনী প্রধান ও উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মত-বিনিময় করবেন। পরে তিনি রাশিয়ার নৌসদর পরিদর্শনসহ দেশটির নৌবাহিনী প্রধান এডমিরাল নিকলাই আনাতোলেভিচ ইয়েভমেনভ এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাত করবেন।

এছাড়া নৌপ্রধান দেশটির নৌজাদুঘর ও ঐতিহাসিক স্থাপনাসমূহ পরিদর্শন করবেন। রাষ্ট্রীয় সফর শেষে নৌপ্রধান আগামী ৩০ জুলাই দেশে প্রত্যাবর্তন করার কথা রয়েছে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

কোম্পানীগঞ্জে যুবদল নেতাকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের দাবিতে সমাবেশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

ছাত্রদল নেত্রীকে নিয়ে ছাত্রলীগ নেত্রীর পোস্ট ভাইরাল

রাজশাহী কলেজ ছাত্রদলের নেত্রী প্রীতি চৌধুরীকে নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী...

শিল্প উৎপাদনে গ্যাস-বিদ্যুৎ সংকট, বাড়ছে রপ্তানি ও কর্মসংস্থানের ঝুঁকি

গ্যাস ও বিদ্যুতের সংকট ক্রমেই দেশের শিল্প ও উৎপাদন খাতের জন্য বড় বাধা হয়ে উঠছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা