জাতীয়

ঢাকায় পৌঁছেছে মাইন বিরোধী গাড়ির প্রথম চালান

নিজস্ব প্রতিবেদক: দেশে পৌঁছেছে মাইন প্রতিরোধী ও চোরাগোপ্তা হামলা সুরক্ষিত ৩১টি ম্যাক্সপ্রো এমআরএপি গাড়ি এবং তিনটি ধাতুনির্মিত শার্ক বোট। যুক্তরাষ্ট্র থেকে এসব সরঞ্জাম বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়েছে। শুক্রবার (২৩ জুলাই) ঢাকার মার্কিন দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, জাতিসংঘ শান্তিরক্ষী সরবরাহে বৃহত্তম দেশ হিসেবে বাংলাদেশের জন্য তাদের বাহিনীর সুরক্ষায় অত্যাধুনিক সরঞ্জাম থাকা জরুরি এবং এ সামরিক প্রস্তুতির লক্ষ্য অর্জনে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কাজ করতে অঙ্গীকারবদ্ধ। এরই অংশ হিসেবে যুক্তরাষ্ট্র মাইন প্রতিরোধী ও চোরাগোপ্তা হামলা সুরক্ষিত ৩১টি ম্যাক্সপ্রো এনআরএপি গাড়ি এবং তিনটি ধাতুনির্মিত শার্ক বোট বাংলাদেশকে হস্তান্তর করেছে।

দূতাবাসের বার্তায় উল্লেখ করা হয়, এ এমআরএপি গাড়িগুলো জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশি শান্তিরক্ষীদের বিস্ফোরক যন্ত্র থেকে সুরক্ষা দিতে ব্যবহার করা হবে। আর বোটগুলো বাংলাদেশ সেনাবাহিনীর নদীতীরে অবস্থিত ব্যাটালিয়নের জন্য ব্যবহৃত হবে।

এটি বাংলাদেশ সেনাবাহিনীর কেনা মোট ৫০টি এমআরএপি গাড়ি ও ৭টি মেটাল শার্ক বোটের প্রথম চালান। পুরো এ চালানের মূল্য ২৯ মিলিয়ন ডলারেরও বেশি। এর মধ্যে ১৩ মিলিয়ন ডলার যুক্তরাষ্ট্র অনুদান হিসেবে দিয়েছে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অর্থায়নের উৎস বৈচিত্র্যময় করতে হবে: অর্থমন্ত্রী

ব্যাংক ঋণ ও সরকারি কোষাগারের ওপর নির্ভরশীলতা কমিয়ে অর্থায়নের উৎস বৈচিত্র্যময়...

বিজিবির বাধায় নদীপথে ১৫ জনের পুশইন চেষ্টা ব্যর্থ বিএসএফের 

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্ত দিয়ে নদীপথে ১৫ জনকে বাংল...

বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী

জ্বালানি সংকটকে বিনিয়োগে বড় বাধা বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী।...

বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৯২০১

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপ এমসিকিউর (নৈবর্ত্তিক)...

মে মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৫৮৬ জন

গত মে মাসে দেশে ৫৭৫টি সড়ক দুর্ঘটনায় ৫৮৬ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৭০৫...

নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

নোয়াখালীতে জুলাই গণ-অভ্যুত্থানে নিহত শহিদদের স্মরণে নির্মিত স্মৃতি স্তম্ভে আগ...

নোয়াখালীতে মোটরসাইকেল দুর্ঘটনায় আপন দুই ভাই নিহত, আহত ১

নোয়াখালীর সেনবাগে দ্রুতগতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধা...

নোয়াখালীতে মাদকসেবী আখ্যা দিয়ে ব্যবসায়ীকে হত্যা, গ্রেপ্তার-২

নোয়াখালীর সোনাইমুড়ীতে মো.ফয়েজ উদ্দিন, (৪৪) নামে এক ব্যবসায়ীকে মাদকসেবী আখ্যা...

আসামে বিমান বাহিনীর বিমান বিধ্বস্ত, নিহত ৫ সেনাসদস্য

ভারতের আসাম রাজ্যে বিমান বাহিনীর একটি সামরিক পরিবহন বিমান দুর্ঘটনার শিকার হয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা