জাতীয়

সায়মন ড্রিংয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সাননিউজ ডেস্ক: বাংলাদেশের অকৃত্রিম বন্ধু, ব্রিটিশ সাংবাদিক সায়মন ড্রিংয়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২০ জুলাই) এক শোক বার্তায় প্রধানমন্ত্রী মহান মুক্তিযুদ্ধে সাংবাদিক সায়মন ড্রিংয়ের সাহসী অবদানের কথা উল্লেখ করে বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনীর ভয়াবহ গণহত্যার তথ্য ও প্রতিবেদন তিনি বিশ্ববাসীর সামনে তুলে ধরেন।

শেখ হাসিনা আরও বলেন, মুক্তিযুদ্ধের স্বপক্ষে আন্তর্জাতিক অঙ্গনে জনমত সৃষ্টিতে তিনি ভূমিকা রেখেছেন। স্বাধীন বাংলাদেশে গণমাধ্যমের বিকাশে ও দেশের প্রথম বেসরকারি টেলিভিশন চ্যানেল একুশে টিভির পরিচালনাতেও তার অবদান রয়েছে।

প্রধানমন্ত্রী তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং প্রয়াতের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

গত শুক্রবার (১৬ জুলাই) অন্ত্রের সমস্যায় রুটিন সার্জারির সময় রোমানিয়ার একটি হাসপাতালে সায়মন ড্রিং মারা যান! তার বয়স হয়েছিলো ৭৬ বছর! লন্ডন প্রবাসী সাংবাদিক সৈয়দ নাহাস পাশার এক ফেসবুক পোস্ট থেকে এ খবর জানা যায়।

মৃত্যুকালে তিনি তার সঙ্গী ফিয়োনা ম্যাকফেরসন, দুই সন্তান আভা রোজ ও ইন্ডিয়া রোজকে রেখে গেছেন।

সাইমন ড্রিং ষাটের দশক থেকে দীর্ঘসময় বিবিসিতে ওয়ার করেসপন্ডেন্ট হিসেবে কর্মরত ছিলেন। বিশ্বের বিভিন্ন সংঘাতময় দেশের যুদ্ধের ওপর রিপোর্ট করেছেন তিনি।

সাইমন মাত্র ১৮ বছর বয়সে ব্যাংককের ওয়ার্ল্ড নিউজপেপারে সম্পাদনা সহকারি হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি ভিয়েতনাম যুদ্ধে রয়টার্স এবং অন্যান্য সংবাদ সংস্থাগুলোর জন্য রিপোর্ট করেন।

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সাইমন ড্রিং গণহত্যার প্রত্যক্ষদর্শী প্রথম বিদেশি সাংবাদিক। জীবন বিপন্ন রেখে সরেজমিন প্রতিবেদন তৈরি করে সারাবিশ্বকে জানিয়ে দেন পাকিস্তানি বাহিনীর লোমহর্ষক নির্যাতন ও গণহত্যার কথা।

উদ্বেগ-উৎকণ্ঠায় ভরা ১৯৭১ সালের ২৫ মার্চের কালোরাতে সাইমন ড্রিং হোটেল ইন্টারকন্টিনেন্টালে (পরবর্তীতে - হোটেল শেরাটন, বর্তমানে -হোটেল ইন্টারকন্টিনেন্টাল) লুকিয়ে ছিলেন।

তৎকালীন পাকিস্তানের সামরিক আইনের তোয়াক্কা না করে ২৭ মার্চ তিনি মুক্তিযুদ্ধের সংবাদ সংগ্রহ করে ডেইলি টেলিগ্রাফ পত্রিকায় প্রতিবেদন আকারে প্রেরণ করেন, যা ট্যাংকস ক্র্যাশ রিভোল্ট ইন পাকিস্তান শিরোনামে (৩০ মার্চ) প্রকাশিত হয়। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের স্বপক্ষে আন্তর্জাতিক অঙ্গনে জনমত সৃষ্টিতে তার এ প্রতিবেদনটি বিশ্বব্যাপী ব্যাপকভাবে সাড়া জাগিয়েছিলো। ওই প্রতিবেদনে তিনি উল্লেখ করেছিলেন, ‘আল্লাহর নামে আর অখণ্ড পাকিস্তান রক্ষার অজুহাতে ঢাকা আজ ধ্বংসপ্রাপ্ত ও সন্ত্রস্ত এক নগর। পাকিস্তানি সৈন্যদের ঠাণ্ডা মাথায় টানা ২৪ ঘণ্টা গোলাবর্ষণের পর এ নগরের...।’

১৯৭১ সালে তৎকালীন পাকিস্তান সরকার তাকে জোরপূর্বক দেশ থেকে বের করে দেয়। ইংল্যান্ডে ফিরে গিয়ে পুনরায় নভেম্বর, ১৯৭১ সালে কলকাতায় আসেন তিনি। সেখান থেকে তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের যাবতীয় খবরা-খবর নিরপেক্ষভাবে প্রেরণ করতেন। ১৬ ডিসেম্বর তারিখে বিজয়ের দিনে যৌথবাহিনীর সঙ্গে তিনিও ঢাকায় এসেছিলেন।

কর্মজীবনে তিনি বাইশটি যুদ্ধ কাভার করেন। ১৯৭৯ সালে তিনি খোমেনিকে প্যারিস থেকে ইরানে ফেরত যাওয়ার বিমানে ছিলেন। সাইমন বেশ কয়েকবার আহত হন এবং তাকে উগান্ডায় বন্দী করে রাখা হয়েছিলো। তাকে মৃত্যুদণ্ডের হুমকি দেওয়া হয়েছিলো।

সাইমন ব্রিটেন এবং আন্তর্জাতিকভাবে অনেক পুরষ্কার লাভ করেন। তিনি জন সিম্পসনসহ বিবিসির আরও অনেক সংবাদদাতাদের সঙ্গে কাজ করেন।

১৯৯৭ সালে ড্রিং বাংলাদেশের প্রথম বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল একুশে টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। বাংলাদেশের টেলিভিশন সাংবাদিকতায় আধুনিক ও নতুন ধারা সৃষ্টি করেন।

ইংল্যান্ডের নরফোকের ফাকেনহাম শহরে ১১ জানুয়ারি, ১৯৪৫ সালে জন্মগ্রহণ করেন সাইমন ড্রিং। শৈশবে আওজ নদীতে উলঙ্গ অবস্থায় সাঁতার কাটার অভিযোগে তাকে বোর্ডিং স্কুল থেকে বহিষ্কার করা হয়েছিলো। এরপর তিনি কিংস লিন টেকনিক্যাল কলেজে পড়াশোনা করেন। ১৬ বৎসর বয়সে তিনি গৃহত্যাগ করেন। ১৯৬২ সালে বহিঃবিশ্ব ভ্রমণের অংশ হিসেবে ভারত ভ্রমণে আসেন। বিশ্বের বিভিন্ন দেশ ঘুরে অবশেষে যোগ দেন সাংবাদিকতায়।

সান নিউজ/সিই/এনএম/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ কারাগারে অসুস্থ দীপু মনি, পাঠানো হলো ঢাকা মেডিকেলে

মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি সাবেক সমাজকল্যাণ, শিক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী ডা...

পদ্মা সেতুর ৪ বছরে টোল আদায় ৩,৩৯২ কোটি টাকা

যোগাযোগ ব্যবস্থার মাইল ফলক হিসেবে ৪ বছরে পদ্মা সেতুর টোল আদায় হয়েছে ৩ হাজার ৩...

ঝড়-বৃষ্টির সতর্কতা: ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া

দেশের বিভিন্ন অঞ্চলে আবারও আবহাওয়ার পরিবর্তনের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অ...

চলে গেলেন শিল্পী মুস্তাফা মনোয়ার

দেশের বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও খ্যাতিমান চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আ...

হারারে টেস্টে লড়াই জমাচ্ছে জিম্বাবুয়ে, ১০০ রানে থামাতে চায় বাংলাদেশ

হারারে টেস্টের প্রথম দিনে ব্যাটিং ব্যর্থতায় বড় চাপে পড়ে গেছে বাংলাদেশ দল। মাত...

মাদারীপুরে ১১৬৫ পিস ইয়াবা উদ্ধার, আটক ১ 

মাদারীপুরের শিবচর উপজেলায় অভিযান চালিয়ে বাড়ির উঠানের কোণায় মাটির নিচে লুকানো...

আসামি মিম বেগম নাটোর থেকে গ্রেপ্তার

ঝালকাঠিতে আলোচিত নাইম তালুকদার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিম বেগম (২৪)-ক...

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে দৃঢ়প্রত্যয়ী প্রধানমন্ত্রী 

জাতীয় অগ্রাধিকার বিবেচনায় ‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়নে সরকারে...

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৯৪ 

ঢাকার বিভিন্ন এলাকায় থেকে বিশেষ অভিযান চালিয়ে ৯৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহ...

পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি

গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। মঙ্গলবার (৩০ জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা