জাতীয়

বীর মুক্তিযোদ্ধার সন্তানদের বৃত্তির দরখাস্ত  আহ্বান

নিজস্ব প্রতিবেদক: ২০২১-২০২২ বর্ষে 'নতুন ভারত বাংলাদেশ মৈত্রী মুক্তিযোদ্ধা সন্তান স্কলারশিপ স্কিম'-এর আওতায় বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং নাতি-নাতনিদের বৃত্তি প্রদানের লক্ষ্যে দরখাস্ত আহ্বান করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। ১ আগস্ট ২০২১ হতে ৩১ আগস্ট ২০২১ পর্যন্ত দরখাস্ত জমা নেয়া হবে ।

ভারত সরকারের আর্থিক সহায়তায় ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় যৌথভাবে এ কার্যক্রম বাস্তবায়ন করবে।

স্কলারশিপ স্কিমের আওতায় উচ্চ মাধ্যমিক পর্যায়ে এক হাজার জন এবং স্নাতক পর্যায়ে এক হাজার জন করে মোট দুই হাজার ছাত্র-ছাত্রীকে ( বীর মুক্তিযোদ্ধা সন্তান/নাতি-নাতনি) বৃত্তি প্রদান করা হবে।

এতে স্নাতক পর্যায়ে এককালীন ৫০ হাজার এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে এককালীন ২০ হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হবে।

এ বিষয়ে বিস্তারিত তথ্য ও ফরম মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (www.molwa.gov.bd) পাওয়া যাবে।


সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

সাক্ষাৎকারে ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি নিজের জীবনের তিক্ত অভিজ্...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

অটোরিকশার গ্যারেজে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৩

নোয়াখালীর সদর উপজেলায় অটোরিকশার গ্যারেজে অভিযান চা...

নোয়াখালীতে হাসপাতালে গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরি

নোয়াখালীর সদর উপজেলায় একটি বেসরকারি হাসপাতালের পরি...

জলবিদ্যুৎ প্রকল্প নিয়ে অরুণাচলে আদিবাসীদের ক্ষোভ বাড়ছে

ভারতের উত্তরপূর্বাঞ্চলের রাজ্য অরুণাচল প্রদেশের সিয়াং উপত্যকা এখন তীব্র রাজন...

মাদারীপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি&r...

৩৭টি পূজামণ্ডপে আর্থিক অনুদান মুন্সীগঞ্জ বিএনপি নেতার

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জ সদর উপজে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা