জাতীয়

স্বাস্থ্যবিধি না মানায় গাবতলী হাটের জরিমানা

নিজস্ব প্রতেবেদক : স্বাস্থ্যবিধি না মানায় গাবতলী গরুর হাটের একটি হাসিল ঘরকে সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে। পাশাপাশি ১০ লাখ টাকা জরিমানা করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।

সোমবার (১৯ জুলাই) গাবতলী গরুর হাট পরিদর্শনকালে তিনি এই ব্যবস্থা নেন।

কোরবানির পশুর হাটে সরকারি নির্দেশনাসহ স্বাস্থ্যবিধি যথাযথভাবে না মানলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে এর আগেই বাজার সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করে দিয়েছিলেন মেয়র।

শনিবার (১৭ জুলাই) গুলশানে নগর ভবনে এক আলোচনা সভায় সভাপতির বক্তৃতায় তিনি এ কথা জানান। ঈদুল আজহা উপলক্ষে ডিএনসিসি এলাকায় স্থাপিত একটি স্থায়ী ও আটটি অস্থায়ী পশুর হাট ইজারার কার্যাদেশের শর্তাবলী যথাযথভাবে প্রতিপালনসহ সার্বিক তত্ত্বাবধানের জন্য গঠিত মনিটরিং টিমের সঙ্গে এ আলোচনা সভা হয়।

এ সময় ডিএনসিসি মেয়র বলেন, ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. মফিজুর রহমানকে আহ্বায়ক করে ১৫ সদস্যের একটি মনিটরিং টিম গঠন করে দেওয়া হয়েছে। টিমে ১৩ জন কাউন্সিলর এবং দুজন ভেটেরিনারি কর্মকর্তা আছেন। এছাড়া, প্রত্যেকটি পশুর হাটেই সরকারি নির্দেশনাসহ স্বাস্থ্যবিধি পালনে ডিএনসিসির দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

সাক্ষাৎকারে ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি নিজের জীবনের তিক্ত অভিজ্...

বিমানবন্দরের সামনের সড়কে প্রোশাক শ্রমিকদের বিক্ষোভ-সড়ক অবরোধ

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর উত...

ইউক্রেনে মার্কিন সম্পত্তিতে রুশ হামলা

ইউক্রেনে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন বহুজাতিক কোম্পানির কারখানা, গুদাম ও ক...

ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের তথ্য-উপাত্ত হস্তান্তর

ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সরকারি সাত কলেজের শিক...

ইসরায়েলের প্রস্তাব, সৌদির প্রত্যাখ্যান

ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে চলমান সামরিক কার্যক্রমে যৌথভ...

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা