জাতীয়

কোলাহল নেই কমলাপুর রেল স্টেশনে

জাহিদ রাকিব

পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে রাজধানী ছাড়ছেন ঘুরমুখি মানুষ। এ নিয়ে বাস ও নদীপথে প্রচণ্ড ভিড় লক্ষ্য করা গেছে। তবে সেই চিরচেনা কোলাহল নেই রাজধানীর কমলাপুর রেল স্টেশনে। অনলাইনে টিকিট বিক্রি করায় কাউন্টারগুলোতে নেই টিকিট প্রত্যাশীদের কোনো লাইন। শারীরিক দূরত্ব নিশ্চিতে ট্রেনগুলোর আসন সংখ্যার অর্ধেক টিকিট ইস্যু করায় স্টেশনে যাত্রীদের কিছুটা চাপ কমেছে।

লকডাউন শিথিল হওয়া পর গত বুধবার সকাল থেকে শুধু অনলাইন ও অ্যাপের মাধ্যমে ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু করে রেলওয়ে। ফলে যাত্রীদের কাউন্টারে লাইনে দাঁড়ানোর সুযোগ নেই। সোমবার (১৯ জুলাই) স্টেশনে ঘুরে দেখা যায় কাউন্টারগুলো ফাঁকা।

কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ঠাকুরগাঁওয়ের যাত্রী আবু সালেহ বলেন, টিকিট পাওয়াটাই কঠিন। এছাড়া সব কিছুই ঠিকভাবে চলছে। ট্রেনও সঠিক সময়ে ছেড়ে যাচ্ছে। আর স্বাস্থ্যবিধি মানাতে একদমই কঠোর অবস্থানে কমলাপুর রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ। মাস্ক ছাড়া কাউকে এখানে আসতেই দিচ্ছে না।

রাজশাহী কমিউটার ট্রেনের যাত্রী আহসান হাবিব জানান, তারা দুইটা টিকিট কেটেছেন। স্ত্রী ও ছোট বাচ্চা নিয়ে বসতে পেরেছেন। হাবিবের আশেপাশে আসন ফাঁকা। মোটামুটি এবারের ঈদযাত্রা ভিড় নেই।

স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার জানান, কাউন্টারে টিকিট বিক্রি হওয়া মানুষের ভিড় কমেছে। শুরুতে দুই দিন টিকিটের জন্য কেউ কেউ আসলেও এখন আর সেই ভিড় নেই।

রেলওয়ে জানিয়েছে, লকডাউন শিথিল হওয়ায় ৩৮টি আন্তঃনগর এবং ১৯টি মেইল ও কমিউটার ট্রেন চলবে। যদিও স্বাভাবিক সময়ে ১০২টি আন্তঃনগর ট্রেন এবং ২৬০টি লোকাল, কমিউটার ট্রেন ও মালবাহী ট্রেন চলাচল করে।

রেল স্টেশনে দেখা গেছে, মানুষজনের ভিড় এড়াতে মাইকিং করছে রেলকর্মীরা। মাস্ক ছাড়া কাউকেই স্টেশনে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। মানুষজনের জটলা হলেই সরিয়ে দেয়া হচ্ছে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

সাক্ষাৎকারে ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি নিজের জীবনের তিক্ত অভিজ্...

ফিফা উইন্ডোর গ্যাঁড়াকলে ভুটান ম্যাচ মিস করছেন হামজারা

আসন্ন সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচেই বড়সড় ধাক্কা সামলাতে হতে পারে ব...

বিমানবন্দরের সামনের সড়কে প্রোশাক শ্রমিকদের বিক্ষোভ-সড়ক অবরোধ

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর উত...

ইউক্রেনে মার্কিন সম্পত্তিতে রুশ হামলা

ইউক্রেনে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন বহুজাতিক কোম্পানির কারখানা, গুদাম ও ক...

ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের তথ্য-উপাত্ত হস্তান্তর

ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সরকারি সাত কলেজের শিক...

ইসরায়েলের প্রস্তাব, সৌদির প্রত্যাখ্যান

ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে চলমান সামরিক কার্যক্রমে যৌথভ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা