জাতীয়

শেষ দিনে চেকপোস্টে কড়াকড়ি

জাহিদ রাকিব

মহামারি করোনাভাইরাসের বিস্তার রোধে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধের আজ শেষ দিন। বুধবার (১৪ জুলাই) সকাল থেকেই সড়কে বেড়েছে মানুষ ও ব্যক্তিগত যানবাহনের চাপ। তবে বিধিনিষেধ মানাতে চেক পোস্টগুলোতে আগের মতোই তৎপর ছিলো পুলিশ।

সড়কে চলাচলকারী মোটরসাইকেল, প্রাইভেটকার, মাইক্রোবাসগুলোকে চেকপোস্টে থামিয়ে জিজ্ঞাসাবাদ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাজধানীর আসাদগেট, শুক্রাবাদ, ধানমন্ডি-৩২, পান্থপথ রোড ও কলাবাগান এলাকার বিভিন্ন চেকপোস্টগুলোতে এমন চিত্রই দেখা যায়।

বিধিনিষেধের শেষ দিনে সড়কে বেড়েছে মোটরসাইকেলে যাত্রী পরিবহনের প্রবণতা। যাত্রী নেয়ায় পুলিশের চেকপোস্টে অনেককে মামলার মুখোমুখিও হতে হয়েছে। ধানমন্ডি-৩২ নম্বর এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ ও থানা পুলিশের সম্মিলিত চেকপোস্ট পরিচালনা করতে দেখা যায়। দায়িত্ব পালনরত পুলিশ সার্জেন্ট মো. জহিরুল ইসলাম বলেন, আজ মধ্যরাত থেকে বিধিনিষেধ শিথিল হবে। তখন গণপরিবহনসহ অন্যান্য মানুষের চলাচল স্বাভাবিক হবে। তার আগ পর্যন্ত বিধিনিষেধ রয়েছে, সেটা বাস্তবায়নে আমরা কাজ করছি।

বিধিনিষেধের ১৪ দিনের বিরতির পর আজ রাত সাড়ে ১১টায় ঢাকা থেকে প্রথম ট্রিপের বাস ছাড়বে সেন্টমার্টিন পরিবহন। পান্থপথ কাউন্টারের ম্যানেজার নাজমুল আহসান বলেন, দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ রাত থেকে আমাদের গাড়ি চলাচল শুরু করবে। সশরীরে কাউন্টারে আসার চেয়ে অনলাইনেই অথবা মোবাইল ফোনে মানুষ বেশি আসন নিশ্চিত করছেন। প্রথম দিন হয়তো কিছুটা কম যাত্রী থাকবে। কাল থেকে যাত্রী বাড়বে বলে আশা করছি।

সান নিউজ/জেআই/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

ভালোবাসার দামে নিজের শান্তি খোয়ানো ঠিক নয়: প্রভা

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত নিজের অনুভূতি ও জী...

নারায়ণগঞ্জে মাদক কারবারি-পুলিশের গোলাগুলি, আহত ৪

নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইরে মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘট...

কুয়েতে বাসের চাপায় বাংলাদেশি চালক নিহত

কুয়েতের জিলিব আল শুয়ুখ এলাকায় দুই বাসের মধ্যে চাপা পড়ে এক বাংলাদেশি বাসচালক ন...

রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৯

রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪...

ছুটির দিনেও গ্যাসের হাহাকার

ছুটির দিনেও কাটেনি রাজধানীর গ্যাস সংকট। বরং সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ভোগান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা