জাতীয়

মিলছে না ট্রেনের টিকিট

নিজস্ব প্রতিবেদক: ঈদযাত্রা সামনে রেখে বৃহস্পতিবার (১৫ জুলাই) থেকে ৩৮টি আন্তঃনগর, ১৯টি মেইল ও কমিউটার ট্রেন চলাচল করবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। ট্রেনে বাড়ি যেতে বিপুল সংখ্যক যাত্রী অপেক্ষায় আছেন টিকিটের জন্য।

রেলওয়ের পক্ষ থেকে বলা হয়েছে, এবার টিকিট শুধু অনলাইনে পাওয়া যাবে কাউন্টারে বিক্রি করা হবে না। মঙ্গলবার (১৩ জুলাই) বিকেল থেকে অনলাইনে টিকিট পাওয়া যাবে এমন তথ্য জানানো হলেও বার বার চেষ্টা করেও যাত্রীরা অনলাইনে টিকিট সংগ্রহ করতে পারছেন না। তাতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছেন সাধারণ যাত্রীরা।

মঙ্গলবার রাতে রেলওয়ের পক্ষ থেকে আবার বলা হয়, বুধবার (১৪ জুলাই) সকাল ৮টা থেকে অনলাইনে টিকিট পাওয়া যাবে। অসংখ্য টিকিট প্রত্যাশী সকাল ৮টা থেকে বার বার চেষ্টা করেও টিকিট সংগ্রহ করতে পারছেন না বলে অভিযোগ করেছেন।

রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরিফুল আলম সাংবাদিকদের বলেছিলেন, মঙ্গলবার বিকেল থেকে শুধুমাত্র অনলাইনে টিকেট বিক্রি শুরু হবে। বিকেল কয়টা থেকে টিকেট পাওয়া যাবে তা পরে জানানো হবে।

বাংলাদেশ রেলওয়ের ফেসবুক পেজ থেকে গ্রাহকরা জানতে পারেন, মঙ্গলবার বিকেল ৫টায় অনলাইনে টিকিট বিক্রি শুরু হবে। কিন্তু বিকাল ৫টার পর থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত টিকিটের জন্য নির্ধারিত ওয়েবসাইট ও মোবাইল অ্যাপসে প্রবেশের পর তারা দেখতে পান- ‘নো ট্রেন ফাউন্ড।’ সন্ধ্যা ৭টার পর ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপসে ও গ্রাহকরা প্রবেশ করতে পারছিলেন না। রাত পৌনে ৮টার দিকে ওয়েবসাইট ও মোবাইল অ্যাপসে প্রবেশ করা সম্ভব হলেও ‘নো ট্রেন ফাউন্ড’ লেখা দেখতে পান টিকিট প্রত্যাশী গ্রাহকরা।

রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার সাহাদাত আলী সাংবাদিকদের বলেছিলেন, গতকাল বিকেল ৫টা থেকে টিকিট বিক্রির ঘোষণা দেওয়া হয়নি। বলা হয়েছিল বিকালে শুরু হবে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার পর অনলাইনে টিকেট পাওয়া যেতে পারে।

পরে রাতে এক পর্যায়ে রেলওয়ের এর পক্ষ থেকে জানানো হয়, বুধবার সকাল ৮টা থেকে অনলাইনে ট্রেনের টিকিট পাওয়া যাবে।

ভুক্তভোগী গ্রাহক ঢাকার সবুজবাগের বাসিন্দা শামসুল ইসলাম বলেন, বুধবার (১৪ জুলাই) সকাল ৮টা থেকে চেষ্টা করেও ওয়েবসাইট ও মোবাইল অ্যাপসে প্রবেশ করতে পারিনি।

২০ জুলাই ঢাকা থেকে রাজশাহী যাওয়ার জন্য তিনটি টিকিট সংগ্রহের চেষ্টা করছেন ঢাকার মিরপুরের বাসিন্দা নাসরুল আনোয়ার। তিনি বুধবার সকাল আটটা থেকে ওয়েবসাইট ও অ্যাপসে ঢুকতে পারছিলেন না। তিনি বলেন, বার বার চেষ্টা করছি, কিন্তু প্রবেশ করতে পারছি না।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা