জাতীয়

যাত্রীদের ফ্রিতে মাস্ক দিবে রেলওয়ে

নিজস্ব প্রতিবেদক: বাড়তি সতর্কতা হিসেবে যাত্রীদের ফ্রিতে মাক্স দেয়া হবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। একই সময় যাত্রীদের হ্যান্ড স্যানিটাইজ করিয়ে স্টেশন প্রবেশ করানো হবে বলেও জানিয়েছে তারা।

সোমবার (৯ আগস্ট) কমলাপুর রেল স্টেশন ম্যানেজার রফিকুল ইসলাম এসব বিষয় জানিয়েছেন। দেশের আর্থ-সামাজিক অবস্থা, অর্থনীতি সচল রাখা এবং সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় কিছু শর্তারোপ করে লকডাউন শিথিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সঙ্গে চলবে রেল।

লকডাউন শিথিল হওয়ায় আগামী বুধবার থেকে ৪৩টি আন্তঃনগর এবং ২০টি মেইল ও কমিউটার ট্রেন চলাচল করবে। আর তাতে শুরু হয়েছে রেলের অগ্রীম টিকেট বিক্রিও।

সোমবার (৯ আগস্ট) সকালে কমলাপুর রেল স্টেশনে দেখা যায়, টিকেট প্রত্যাশীদের অপেক্ষা। নির্দিষ্ট কাউন্টার থেকে থেকে তারা সংগ্রহ করছেন ট্রেইনের টিকেট। টিকেট সংগ্রহ করতে আসা রাজশাহীর যাত্রী শাহাদাত জানান, সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছেন। আশা করছেন তার কাঙিত টিকেট দেরিতে হলেও হাতে পাবেন।

কমলাপুর রেল স্টেশন ম্যানেজার রফিকুল ইসলাম সান নিউজকে বলেন, অনলাইনে টিকেট বিক্রি সকাল থেকে শুরু হয়েছে। আমার সব ধরণের প্রস্তুতি রয়েছে। স্বাস্থ্যবিধী মেনে ট্রেন চলাচল করবে। এবার আমরা ৫০শতাংশ অনলাইনে আর ৫০ শতাংশ টিকেট কাউন্টারে বিক্রি করবো।

তিনি আরও বলেন, যেহেতু সরকার শতোভাগ যাত্রী নিয়ে ট্রেন চলাচলের অনুমতি দিয়েছে, তাই আমরা বাড়তি সতর্কতা হিসেবে যাত্রীদের ফ্রি মাক্স দিবো। সকল যাত্রীকে হ্যান্ড স্যানিটাইজ করিয়ে স্টেশন প্রবেশ করানো হবে। জীবাণুনাশক দিয়ে পরিস্কার করা হবে সব ট্রেন।

গতকাল চলমান বিধিনিষেধ শর্তসাপেক্ষে শিথীল করে প্রজ্ঞাপন জারি করে সরকার। করোনা সংক্রমণ রোধে চলতি বছরের ৫ এপ্রিল থেকে কয়েক ধাপে বিধিনিষেধ চলছে। সর্বশেষ ঈদের পর গত ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত কঠোর বিধিনিষেধ শুরু হয়।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা