জাতীয়

গাড়ি কমলে করোনা বাড়বে

সাননিউজ ডেস্ক: লকডাউন শিথিল করে আগামী ১১ আগস্ট থেকে সারাদেশে সরকারি-বেসরকারি অফিসসহ সবকিছু খোলা রাখার বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকর। প্রজ্ঞাপনে নির্দেশনায় বলা হয়েছে- গণপরিবহনে সব আসনেই যাত্রী থাকবে। তবে বাস, ট্রেন ও লঞ্চ চলবে অর্ধেক। সরকারের এমন বিদ্ধান্তকে বিপদজনক বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।

তারা বলছেন, সব কিছু খোলা রেখে সড়কে গাড়ি অর্ধেক নামানো হলে চরম ভোগান্তিতে পড়বেন যাত্রীরা। এতে সড়ক, ট্রেন ও নৌপথে যাত্রীর চাপ বাড়বে, স্বাস্থ্যবিধি পড়বে হুমকিতে।

গত বছর দেশে করোনা সংক্রমণ রোগী শনাক্তের পর থেকে বেশ কয়েকবার কঠোর লকডাউন দেয় সরকার। এতে গণপরিবহন চলাচল বন্ধ রাখা হয়। পরে কঠোর লকডাউন শিথিল করে অর্ধেক আসন ফাঁকা রেখে ৬০ শতাংশ ভাড়া বাড়িয়ে গণপরিবহন চলার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু এবার হলো উল্টো চিত্র। গণপরিবহন অর্ধেক চলবে আর সব আসনেই যাত্রী বসবেন আগের ভাড়ায়। এতে সড়কে গাড়ি কমে যাবে, সড়কে তৈরি হবে ভিড়, গাড়িতে গাদাগাদি করে চলতে হবে।

সড়কে অর্ধেক গণপরিবহন চলাচলের নির্দেশনার বিষয়ে সংক্রামক রোগ বিশেষজ্ঞ এবং স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ বিভাগের সাবেক পরিচালক ও আইইডিসিআরের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা অধ্যাপক ডা. বেনজির আহমেদ বলেন, স্বাভাবিক সময়ে ঢাকায় গণপরিবহন সংকটে চাকরিজীবী মানুষ সড়কে দাঁড়িয়ে থাকেন। সেখানে করোনা সংক্রমণের মধ্যেই সব অফিস খোলা রেখে অর্ধেক গণপরিবহন চালানোর নির্দেশনা দেওয়া মোটেও যুক্তিসঙ্গত নয়। এতে সড়কে মানুষের ভিড় বাড়বে এবং করোনা সংক্রমণ বাড়ার আশঙ্কা রয়েছে।

তিনি বলেন, এই সিদ্ধান্তের ফলে আগামী ২৫ আগস্টের মধ্যেই করোনার ঊর্ধ্বমুখী রূপ মানুষ দেখতে পাবে। এতে সংক্রমণ বেড়ে হাসপাতালে রোগীদের চাপ সামাল দেয়া চিকিৎসক ও নার্সদের জন্য কঠিন হয়ে পড়বে।

কঠোর লকডাউন শিথিল করে রোববার (০৮ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে যখন প্রজ্ঞাপন জারি করা হয় তখনও দেশে ১০ হাজারের বেশি করোনা শনাক্ত আর মৃত্যু ২৪১ জন। এই ঊর্ধ্বগতির মধ্যেই অর্ধেক গণপরিবহন চলাচলের নির্দেশনা দিয়েছে সরকার।

এই সিদ্ধান্তকে অযৌক্তিক বলেছেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির নেতা খন্দকার এনায়েতউল্লাহ। তিনি বলেন, আমাদের সঙ্গে আলোচনা ছাড়াই এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার। সড়কে অর্ধেক গণপরিবহন চালু হলে যাত্রীদের ভোগান্তি বাড়বে পাশাপাশি গাড়িতে ভিড়ও বাড়বে। নির্দেশনা বাস্তবায়ন করা কষ্টকর হবে।

হেলথ অ্যান্ড হোপ স্পেশালাইজড হাসপাতালের পরিচালক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. লেলিন চৌধুরী বলেন, সরকার অর্ধেক গণপরিবহন চালানোর যে নির্দেশনা দিয়েছে এতে যাত্রীরা গাদাগাদি করে বসবেন। করোনা মহামারির সময়ে সরকারের এই নির্দেশনা কখনই গ্রহণযোগ্য নয়। এটি ক্ষতিকর। সব অফিস খুলে দেয়া হলে অফিসমুখী মানুষের চাপ বাড়বে। অর্ধেক বাস চললে স্বাস্থ্যবিধিতে উদাসীনতার সঙ্গে সঙ্গে ভোগান্তিও বাড়াবে। করোনা সংক্রমণ কমাতে কোন ভিড় যেন তৈরি না হয়, কিন্তু অর্ধেক পরিবহন চললে তো ভিড় তৈরি হবে। এটি জনস্বস্থ্যের আরও ক্ষতি হবে।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

মাছ-মুরগি-ডিমের দামে আগুন, নাকাল নিম্ন-মধ্যবিত্ত

রাজধানীর বাজারে নিত্যপ্রয়োজনীয় খাবারের দামে স্বস্তি ফিরছে না। বিশেষ করে মাছ,...

কোম্পানীগঞ্জে যুবদল নেতাকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের দাবিতে সমাবেশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

ছাত্রদল নেত্রীকে নিয়ে ছাত্রলীগ নেত্রীর পোস্ট ভাইরাল

রাজশাহী কলেজ ছাত্রদলের নেত্রী প্রীতি চৌধুরীকে নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী...

শিল্প উৎপাদনে গ্যাস-বিদ্যুৎ সংকট, বাড়ছে রপ্তানি ও কর্মসংস্থানের ঝুঁকি

গ্যাস ও বিদ্যুতের সংকট ক্রমেই দেশের শিল্প ও উৎপাদন খাতের জন্য বড় বাধা হয়ে উঠছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা