জাতীয়

রাজধানীতে জাল টাকার কারখানা, আটক ৫

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ভাটারায় জাল টাকা তৈরির কারখানার সন্ধান পেয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ। সোমবার (১২ জুলাই) ভোর থেকে থানার ১০০ ফিট সাঈদনগর নূরেরচালা এলাকার একটি বাসায় অভিযান চালাচ্ছে ডিবি।

জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে ডিবি গুলশান বিভাগের একটি দল সোমবার ভোর থেকে সাঈদনগর নুরেরচালা এলাকার একটি বাসায় অভিযান শুরু করে। অভিযানে ৪০ লাখ টাকার সমমূল্যের জাল নোট উদ্ধারসহ জড়িত ৫ জনকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ডিবি গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) মশিউর রহমান বলেন, কোরবানির ঈদকে ঘিরে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র জাল টাকার কারবার শুরু করেছে। আমাদের গোয়েন্দা কার্যক্রমের মধ্যেই ভাটারায় এই জাল টাকার কারখানার সন্ধান মেলে। ৪০ লাখ টাকার জাল নোট জব্দ করা হয়েছে। অভিযান চলছে। অভিযান শেষে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

অপরাধীর পরিচয়ই মুখ্য, দল নয়: আইজিপি

মাদক কারবারি, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার নির...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা