জাতীয়

জঙ্গি আস্তানায় ৩ বোমা নিষ্ক্রিয়

নিজস্ব প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারের নোয়াগাঁও এলাকায় ‘জঙ্গি আস্তানায়’ তিনটি বোমা বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয়েছে। এ ছাড়া বোমা তৈরির উপাদান ও নানা সরঞ্জাম উদ্ধার এবং একজনকে আটক করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে তার পরিচয় গোপন রাখা হয়েছে।

রোবববার (১১ জুলাই) সন্ধ্যা থেকে আড়াইহাজারে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রাখে ঢাকার কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট-সিটিটিসি। পরে প্রায় আড়াই ঘণ্টা পর অভিযান শুরু করে সিটিটিসি। রাত ১২টার পর বাড়িটিতে অভিযান শেষ হয়।

এর আগে তিনটি বোমা বিস্ফোরণ ঘটনানো হয়। আস্তানার ভেতরে প্রথম বিস্ফোরণটি হয় ১০টা ৪৫ মিনিটে, দ্বিতীয়টি ১০টা ৫৪ মিনিটে এবং তৃতীয়টি হয় ১১টা ০৮মিনিটে। প্রতিটি বিস্ফোরণ ছিল বিকট শব্দের।

সিটিটিসির উপকমিশনার আব্দুল মান্নান এ তথ্য নিশ্চিত করেছেন। নোয়াগাঁও এলাকার মিয়া বাড়ি নামে পরিচিত ওই বাড়িতে জঙ্গি আস্তানায় বোমা থাকার খবরে অভিযান চালায় সিটিটিসি।

এর আগে ঢাকা থেকে আব্দুল্লাহ আল মামুন নামে এক জঙ্গিকে আটক করে সিটিটিসি। তার তথ্যমতেই চলে এ অভিযান।

মামুন নোয়াগাঁও এলাকার একটি মসজিদের ইমাম বলে জানা গেছে। তার তৈরি বোমা ১৯ মে সিদ্ধিরগঞ্জের একটি পুলিশ বক্সে বিস্ফোরণ ঘটানো হয় বলে ধারণা সিটিটিসির।

নারায়ণগঞ্জের পুলিশ সুপার জায়েদুল আলম বলেন, ঘটনাস্থলে যায় ঢাকা থেকে সোয়াত ও বোম্ব ডিসপোজাল ইউনিটের টিম। এছাড়া জঙ্গি আস্তানা সন্দেহে জেলার বন্দর উপজেলার মদনপুরের কাজীপাড়ায় আরও একটি বাড়ি ঘিরে রাখা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

রূপপুরে চালু হচ্ছে রোসাটমের ওআইএসএস প্রযুক্তি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয়...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা