অগ্নিকাণ্ডে নিহত অমৃতা বেগমের দেহ শনাক্তের জন্য ঢামেক মর্গে ডিএনএ নমুনা দিতে এসেছে তার মেয়ে সোমা আক্তার (৭)। ছবি : সংগৃহীত
জাতীয়

৪৫ মরদেহ শনাক্তে ৬৩ নমুনা সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক: রূপগঞ্জে অগ্নিকাণ্ডে উদ্ধার বিকৃত ৪৫ মরদেহের পরিচয় শনাক্তের জন্য ৬৩ স্বজনের ডিএনএ নমুনা সংগ্রহ করেছে সিআইডির ফরেনসিক দল।

তৃতীয় দিনের মতো রোববার (১১ জুলাই) সকাল আটটা থেকে বিকেল আটটা পর্যন্ত নমুনা সংগ্রহ করা হয়। সিআইডির অ্যাসিস্ট্যান্ট ডিএনএ অ্যানালিস্ট নুসরাত ইয়াসমিন বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, শনিবার (১০ জুলাই) পর্যন্ত ৪০ মরদেহের জন্য নমুনা সংগ্রহ করা হয় ৫৬ জনের। আজ আরও সাতজন স্বজনের নমুনা সংগ্রহ করা হয়েছে। ৪৫ মরদেহের জন্য এ পর্যন্ত নমুনা সংগ্রহ করা হয়েছে ৬৩ স্বজনের। স্বজনদের নমুনা ডিএনএ টেস্টে যে মরদেহের সঙ্গে মিলবে সেটি হস্তান্তর করা হবে।

জানা গেছে, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্বজনদের নমুনা সংগ্রহ আর না করার কথা ভাবছে সিআইডি। ঢামেকে আর নমুনা সংগ্রহ করা না হলে বাকি স্বজনদের যেতে হবে সিআইডি অফিসে। সেখানে নমুনা সংগ্রহ করা হবে।

বৃহস্পতিবার (৮ জুলাই) বিকেল সাড়ে পাঁচটায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুডসের কারখানায় ভয়াবহ আগুনে অর্ধশতাধিক শ্রমিকের মৃত্যু হয়, পাশাপাশি আহত হন অনেক শ্রমিক।

এ ঘটনায় শনিবার (১০ জুলাই) পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে। মামলায় হাসেম ফুডস লিমিটেডের মালিক মো. আবুল হাসেম ও তার চার ছেলেসহ আটজনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে পাঠানো হয়।

এদিকে আগুনে নিহত ও আহত শ্রমিকদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে শনিবার রাতে হাই কোর্টে এই রিট আবেদন করা হয়। আইন ও সালিশ কেন্দ্র (আসক), বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) এবং সেফটি অ্যান্ড রাইটস সোসাইটির পক্ষে রিট আবেদনটি করেন আইনজীবী মো. শাহিনুজ্জামান।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা