জাতীয়

২১ জুলাই ঈদুল আজহা

নিজস্ব প্রতিবেদক: ফেনীতে রোববার (১১ জুলাই‍) সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী ২১ জুলাই (বুধবার) দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। আজ সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে এ তথ্য জানানো হয়।

সে মোতাবেক আগামী ১০ জিলহজ্ব (বুধাবার) ১৪৪২ হিজরি, ৬ শ্রাবণ ১৪২৮ বঙ্গাব্দ ও ২১ জুলাই ২০২১ খ্রিস্টাব্দ ঈদুল আজহা উদযাপিত হবে।

ফেনীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সেলিম মাহমুদ-উল হাসান চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমাদের এখানে চাঁদ দেখা গেছে। আমি এখানকার চাঁদ দেখা কমিটির মিটিংয়ে আছি। আমরা এখন ঢাকায় জাতীয় কমিটির কাছে চাঁদ দেখার তথ্য জানিয়ে দিয়েছি।

ইসলামিক ফাউন্ডেশন সূত্র এ কথা জানায়। ঈদুল আজহার তারিখ নির্ধারণ ও হিজরি ১৪৪২ সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনার জন্য সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে এই সভা বসে। সভায় সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী মো.ফরিদুল হক খান।

সভায় উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. নূরুল ইসলাম-পিএইচডি, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মো. শফিকুর রহমান (অতিরিক্ত সচিব), মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব ছাইফুল ইসলাম, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নুরুল ইসলাম, বাংলাদেশ মহাকাশ ও দূর অনুধান বিভাগের প্রধান পিএসও আবু মোহাম্মদ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মুহ. আছাদুর রহমান, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. মিজানুর রহমান প্রমুখ।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা