জাতীয়

গুলশানে গাড়ি চাপায় পুলিশ সদস্যে মারা গেছে

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর গুলশানে চেকপোস্টে গাড়ি চাপা দেওয়ার ঘটনায় আহত পুলিশ সদস্য লিটন (৪০) মারা গেছেন। তিনি গুলশান থানায় কর্মরত ছিলেন।

রোববার (১১ জুলাই) গুলশান জোনের সহকারী পুলিশ কমিশানার মো. রফিকুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আহত অবস্থায় লিটন আগারগাঁওস্থ নিউরো সাইন্স ইনিস্টিউটের চিকিৎসাধীন অবস্থায় রোববার বেলা পোনে ১২টায় তিনি মারা যান। পরে গুলশান পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠান।

রফিকুল ইসলাম বলেন, ৪ জুলাই রাতে পুলিশ প্লাজার সামনে চেকপোস্টে ডিউটি করছিল লিটন । রাত ১ টা ৫০ মিনিটে একটি প্রাইভেটকার যাওয়া সময়ে সামনে দারিয়ে সিগনাল দিলে, সে গাড়ীটি না থামিয়ে তার উপর তুলে দেয়ায় এতে লিটন গাড়িটির সামনে ঝুলন্ত অবস্থায় ছিল। তাকে প্রায় এক কিলোমিটার পর্যন্ত ছেচড়ে নিয়ে যায় তাকে।

তিনি আরও জানায়, পরে গাড়িটি শান্তা টাওয়ারের সামনে ইউটার্ন নেয়ার সময় লিটন নিচে পড়ে যায়। আশপাশের লোকজন ও অন্যান্য পুলিশ সদস্যরা পেছন থেকে দাওয়া করে ঐ প্রাইভেট কার টিকে জব্দ করেন। এবং চালক তৌহিদুল ইসলাম ও গাড়ির মালিক মাসুদ গাজী কে আটক করেন। পরে গুরুতর আহত লিটনকে দ্রুত হাসপাতালে ভর্তি করানো হয়।

পুলিশের ঐ কর্মকর্তা আরও জানায়। আমরা ঐ গাড়ি থেকে বেশ কিছু মদের বোতল জব্দ করি। চালক আদালতে জবানবন্দি দিয়েছে, তার মালিক মদের সাপলাইয়ের কাজ করেন। তারা গুলশান ওয়ার হাউজ থেকে মদ নিয়ে গুলশানের ফুয়াং ক্লাবে নিয়ে যাচ্ছিলেন। গাড়িটি কিভাবে লিটনকে চাপা দিয়েছে, তার ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে।

তিনি জানায়, এ ঘটনায় মামলা হয়েছে। গ্রেফতার কৃতরা বর্তমানে জেল হাজতে রয়েছে।

ফরিদপুর জেলার কোতোয়ালী উপজেলার আবুল হাসেমের ছেলে লিটন। তা দুই সন্তান রয়েছে। তিনি গত ২০০২ সালে চাকরিতে যোগদান করেছেন।

সান নিউজ/ এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা