জাতীয়
রুপগঞ্জে আগুন

নিহতদের ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দাবি 

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের রূপগঞ্জে জুস কারখানায় আগুনে নিহতদের প্রত্যেককের পরিবারকে অন্তত ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়ার দাবি জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরউল্লাহ। এছাড়া যারা বেঁচে আছেন তাদের চিকিৎসা শেষে ট্রেনিং দিয়ে পুনরায় কর্মক্ষম করে তোলার দাবি জানান তিনি। রোববার (১১ জুলাই) ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি এ দাবি জানান।

ডা. জাফরউল্লাহ বলেন, সরকারি কর্মকর্তাদের হাতে আমাদের জীবন ছেড়ে দেয়া যাবে না। তাই যত পরিদর্শক কমিটি আছে সেখানে অন্তত দুইজন নিরপেক্ষ পরিদর্শক থাকতে হবে, যেখানে সাংবাদিক বা কোনো বিশিষ্ট নাগরিক হতে পারেন। তারা আর্থিক লেনদেনের সঙ্গে জড়িত হবেন না। নিরপেক্ষ পরিদর্শক থাকলে অন্তত মিথ্যাচারটা কম হবে। এই জাতীয় ঘটনা আমাদের উন্নয়নকে ব্যাহত করবে এবং বিশ্বের সামনে আমাদের লজ্জিত হতে হবে।

তিনি বলেন, যারা আমাদের জীবন ও রাষ্ট্রকে চলমান রাখে তাদের জীবনের নিরাপত্তা যেভাবে দেওয়ার কথা ছিল তা দেওয়া হয়নি। এখানে কেউ হত্যা না করলেও এটাকে একটা পরিকল্পিত হত্যাকাণ্ড বলতে হবে। সরকারের সংস্থাগুলোর উচিত ছিল নিয়মিত পরিদর্শন করা। এ ক্ষেত্রগুলো দুর্নীতিগ্রস্ত হওয়ায় তা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, এতগুলো জীবনের দায়-দায়িত্ব কে নেবে। এর দায় সরকারেরই। প্রধানমন্ত্রীর উচিত এখানে এসে এলাকাবাসীর কাছে ক্ষমা চাওয়া। তার সরকারের ভুলভ্রান্তির কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টানা হারে ডুলির আক্ষেপ

আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদে...

নাহিদ রানার ফেরা নিয়ে শঙ্কা

দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর কদিন বাদেই ২২ গজে বল হাতে ফেরার প্রস্তুতি নিচ্ছ...

অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেপ্তার

রাজধানীর ইসিবিতে নিউগিনি প্রপার্টিজে কন্টেন্ট ক্রি...

ঘুরে দাঁড়ানোর প্রত্যয় হামজার

ফিফা আসিয়ান কাপে কাঙ্ক্ষিত জয় বা ফলাফল পক্ষে না এলেও লাল-সবুজের দলের ভবিষ্য...

পাকিস্তানে বাস থেকে নামিয়ে ফুটবলারদের মারধর, জিনিসপত্র লুট

আগ্নেয়াস্ত্র দেখিয়ে ফুটবলারদের বাসে লুট চালাল একদল...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

ভারত ম্যাচে রাফিনিয়া বাদ

অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রাজিলের প্রীতি ম্যাচ চলাকালীন মাঠেই ডান ঊরুতে অস্বস্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা