জাতীয়

জলাবদ্ধতা নিরসনে জরুরী বৈঠক 

জাহিদ রাকিব : ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) এলাকার জলাবদ্ধতা নিরসনে পানি সম্পদ মন্ত্রণালয়ে এক জরুরী বৈঠক করেন।

বৃহস্পতিবার (৮জুলাই) সকালে মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী দপ্তরের মিনি কনফারেন্স রুমে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক বলেন, ' অপরিকল্পিত নগরায়ণ, দূষিত শিল্পবর্জ্য,অবৈধ দখল এবং খালসমূহে স্থানীয়দের ফেলা আবর্জনায় পানি নিষ্কাশন ব্যবস্থা ব্যাহত হয়। জলাবদ্ধতা দূর প্রকল্পে এলাকার পাশাপাশি প্রকল্প এলাকার বাহিরে পূর্ব লালপুর ও পূর্ব ইসদাইরে ৫ কিউসেক ক্ষমতা সম্পন্ন ২টি লো-লিফট পাম্প স্থাপন হয়েছে। ফতুল্লা এলাকার খালসমূহে খননকাজ চলমান আছে। '

জলাবদ্ধতা নিরসনে উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেন, ' প্রকল্পটি বাস্তবায়িত হলে ড্রেনেজ ব্যবস্থাপনার দৃশ্যমান উন্নয়ন হবে। প্রকল্পাধীন এলাকার জলাবদ্ধতা নিরসনে সর্বাত্নক প্রচেষ্টা অব্যাহত আছে। যেকোনো প্রতিবন্ধকতা দূর করতে আন্তরিকভাবে নির্দেশনা ও নজরদারি করা হচ্ছে।'

এসময় পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক ফজলুর রশিদ, প্রধান প্রকৌশলী আব্দুল মতিন সরকার, প্রকল্প পরিচালক রণেন্দ্র শংকর, ১৯ ইঞ্জিনিয়ার কন্সট্রাকশন ব্যাটালিয়নের লে.কর্নেল মো: তাকবীম চৌধুরীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ২০১৬ সালে অত্র এলাকার জলাবদ্ধতা সমস্যা নিরসনকল্পে মাননীয় প্রধানমন্ত্রী প্রকল্পটি অনুমোদন করেছিলেন। জুন ২০২০ সময়সীমা নিয়ে প্রকল্প বাস্তবায়নে পানি উন্নয়ন বোর্ড ও সেনাবাহিনীর মধ্যে সমঝোতা স্মারক হয়। নকশা পরিবর্তন, নতুন আইটেম যুক্ত হওয়ায় প্রকল্প মেয়াদ ৩ বছর বৃদ্ধি এবং প্রকল্প ব্যয় ৫৫৮১৯.৭৯ লক্ষ টাকা থেকে বেড়ে ১২৯৯৯১.১৭ লক্ষ টাকা নির্ধারণ করা হয়।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর নিউ মার্কেট শাখায় এক গ্রাহক সমাবেশ ৯ জুলাই ২...

আমদানি-রপ্তানিতে ২৪ বিলিয়ন ডলারের ঘাটতি, বাড়ছে অর্থনৈতিক চাপ

দেশের বৈদেশিক বাণিজ্যে উদ্বেগজনক পরিস্থিতির ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ ব্যাংকের...

ইট বোঝাই ট্রলি ও মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ কর্মকর্তার স্ত্রী নিহত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের রাখালগাছি গ্রামের বাসিন্দা এবং ফর...

তেঁতুলিয়া সীমান্তে ১৩ জনকে ফেরাল বিজিবি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার মাঝিপাড়া সীমান্তে নারী ও শিশুসহ ১৩ জনকে বাংলাদে...

ইতালির স্বপ্ন, ফিরলেন নির্যাতিত হয়ে

মাদারীপুরে লিবিয়া হয়ে ইতালিতে পাঠানোর প্রলোভন দেখিয়ে এক তরুণের কাছ থেকে প্রায়...

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের মৃত্যু

বাংলাদেশের রাজনীতি ও আইন অঙ্গনের এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, সাবেক স্পিকার ও...

ঢাকার বর্জ্য ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ

রাজধানী ঢাকার বর্জ্যকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ দুটি...

মুন্সীগঞ্জে আইন-শৃঙ্খলা সভা, নিরাপত্তায় জোর

মুন্সীগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির জুন-২০২৬ মাসের সভায় অপরাধ নিয়ন্ত্রণ, মাদক...

ইউপি প্রশাসনিক কর্মকর্তার দ্বৈত ভূমিকা নিয়ে প্রশ্ন

মুন্সীগঞ্জ পোলট্রি ব্যবসায়ী মালিক সমিতির নবগঠিত কমিটির সভাপতি হিসেবে চরকেওয়...

ঝালকাঠিতে ছয় পরিবার পেল ব্যাটারিচালিত রিকশা

জীবিকার নতুন স্বপ্ন নিয়ে ঝালকাঠির ছয়টি অসহায় পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা