জাতীয়

সীমিত পরিসরেই চলবে সুপ্রিম কোর্ট

সান নিউজ ডেস্ক : করোনার সংক্রমণ ঠেকাতে আরোপিত কঠোর বিধিনিষেধ চলাকালীন সুপ্রিম কোর্টের বিচারকাজ ১৪ জুলাই পর্যন্ত সীমিত পরিসরেই চালানোর সিদ্ধান্ত হয়েছে।

বুধবার (৭ জুলাই) প্রধান বিচারপতির নির্দেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর সই করা পৃথক তিনটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর মধ্য দিয়ে, ৩০ জুন জারি করা অভিন্ন নির্দেশনার কার্যকারিতা ১৪ জুলাই পর্যন্ত বাড়ানো হলো।

কঠোর বিধিনিষেধের মধ্যে বিচারকাজ পরিচালনার জন্য বিচারপতি এম. ইনায়েতুর রহিমকে রিট ও দেওয়ানি বেঞ্চ, বিচারপতি জে বি এম হাসানকে ফৌজদারি বেঞ্চ এবং বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারকে কোম্পানি বেঞ্চের দায়িত্বে তিনটি বেঞ্চ চালানোর নির্দেশনা দেন প্রধান বিচারপতি। একইসঙ্গে, ভার্চুয়াল পদ্ধতিতে আপিল বিভাগ এবং চেম্বার আদালত পরিচালনার ব্যাপারে জানানো হয়।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন, আদালতের রায় ১১ বছর পর

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় ১৩ বছর বয়সী নিজের মেয়েক...

লোকালয়ে বাঘের পায়ের ছাপ, আতংকে এলাকায় মাইকিং

শরণখোলার লোকালয়ে সোমবার সকালে বাঘের পায়ের ছাপ দেখে...

খাগড়াছড়িতে অস্ত্র, মটরসাইকেল, টাকাসহ ৪ ডাকাত গ্রেপ্তার

খাগড়াছড়ির মাটিরাঙায় দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাতকে আটক...

তিনশ' বছরের ঐতিহ্য বহন করছে পাঁচগাও ‘লাল দুর্গা’

সনাতনী ধর্মাবলম্বীদের আনন্দ, উল্লাস আর ভক্তির বর্ণ...

জাল টাকা তৈরির সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার, উদ্ধার ২ লাখ টাকা

মুন্সীগঞ্জের শ্রীনগরে জাল টাকা তৈরির সময় শ্রাবন হো...

স্বাস্থ্য খাতকে ‘মাদার অব অল দুর্নীতি’ বললেন এমপি নাসের

দেশের স্বাস্থ্য খাতের সার্বিক অবস্থাকে ‘মাদা...

ত্রিদেশীয় সিরিজ মিস করা লিটনের স্ক্যান রিপোর্ট স্বস্তিদায়ক

বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক লিটন দাসের ফিটনেস নিয়ে চলা উৎকণ্ঠার অব...

ইশরাকে হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রীর পদ থেকে ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্...

জেলেনস্কি, ফিনল্যান্ড ও নরওয়ের শীর্ষ বৈঠকের দোরগোড়ায় ইউরোপ

ইউরোপীয় ভূরাজনীতিতে চলমান উত্তেজনা এবং ইউক্রেন সংঘাতের স্থায়ী সমাধানের পথ খু...

ব্যালন ডি’অর জয়ের দৌড়ে এগিয়ে ৫ ইউরোপীয়

পুরুষদের ২০২৬ সালের ব্যালন ডি’অর বিজয়ীর নাম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা