জাতীয়

বাংলাদেশকে জরুরি চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করেছে যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাস মোকাবেলায় বাংলাদেশকে অক্সিজেন এবং জরুরি চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করেছে যুক্তরাষ্ট্র। দেশটির আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএআইডি) মাধ্যমে এ সহায়তা দেওয়া হয়।

ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাস মঙ্গলবার (২৯ জুন) এ তথ্য জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের দেওয়া এবারের অনুদানের আর্থিক মূল্য প্রায় ৩ মিলিয়ন মার্কিন ডলার এবং এর অন্তর্ভুক্ত রয়েছে স্বাস্থ্য সেবাদানকারী পেশাজীবী ও অন্যান্য সম্মুখসারির কর্মীদের জন্য ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই), করোনা পরীক্ষা কার্যক্রম সম্প্রসারণের জন্য পরীক্ষাগারের যন্ত্রপাতি এবং করোনা রোগীদের সময়মতো গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে অক্সিজেন সিলিন্ডার ও ওষুধ।

বাংলাদেশ সরকার এই চিকিত্সা সরঞ্জাম ও ওষুধগুলো দেশের সীমান্ত এলাকাগুলোতে বিতরণ করবে, যেখানে সাম্প্রতিককালে করোনা সংক্রমণের ঘটনা বেড়ে যাওয়ায় এ ধরনের চিকিত্সা সরঞ্জাম ও ওষুধের চাহিদা বেড়েছে।

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলার বলেন, বর্তমানে করোনা চিকিত্সা সরবরাহ ও ওষুধের হস্তান্তর এই সঙ্কট একসঙ্গে কাটিয়ে উঠার ক্ষেত্রে আমাদের সফল ও অনন্য অংশীদারিত্বের দৃষ্টান্তগুলোর অন্যতম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব লোকমান হোসেন মিয়া।

যুক্তরাষ্ট্রের দেওয়া এবারের এই অনুদান বাংলাদেশে মহামারির চ্যালেঞ্জ মোকাবিলা ও নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের চলমান প্রচেষ্টার সঙ্গে যুক্ত হলো।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে বিষাক্ত সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু 

ফরিদপুরের বোয়ালমারীতে বিষাক্ত সাপের কামড়ে রাফসান মোল্যা (১৬) নামে নবম শ্রেণির...

ভারতের টুরিস্ট ভিসা আবার চালু, আবেদন শুরু

দীর্ঘ প্রায় দুই বছর বন্ধ থাকার পর বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও পর্যটন ভিসা...

অবশেষে অবসর ভাতা পাচ্ছেন ৩,৯১৭ শিক্ষক-কর্মচারী

দীর্ঘদিন ধরে অবসর ভাতার জন্য অপেক্ষায় থাকা বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠ...

ইতালিতে ট্রিপল মার্ডার : সন্দেহভাজনের ফেসবুক পোস্ট ঘিরে নতুন আলোচনা

ইতালির রাজধানী রোমে বাংলাদেশি দম্পতি ও তাদের শিশু কন্যাকে হত্যার ঘটনায় এক বাং...

লিবিয়ায় নিখোঁজ হেমায়েত মোল্লা, ২২ লাখ টাকা দিয়েও মেলেনি খোঁজ

মাদারীপুর সদর উপজেলার পূর্ব রাস্তি গ্রামের মতিন মোল্লার ছেলে হেমায়েত মোল্লা (...

প্রধানমন্ত্রীর নতুন অর্থনৈতিক রোডম্যাপ: তিন ধাপের পরিকল্পনা

দেশের অর্থনীতিকে দীর্ঘমেয়াদি ভিত্তির ওপর দাঁড় করাতে পুনরুদ্ধার, উত্তরণ এবং পু...

বাজেটে বড় পরিবর্তন: কমছে করপোরেট কর, ই-টিআইএন ছাড়াই ব্যাংক হিসাব

২০২৬-২৭ অর্থবছরের চূড়ান্ত বাজেটে ব্যবসায়ী, বিনিয়োগকারী এবং সাধারণ করদাতাদের জ...

আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার

আর্জেন্টিনা ফুটবল দলের একনিষ্ঠ সমর্থক হিসেবে দেশজুড়ে পরিচিতি পাওয়া নোয়াখালীর...

বিশ্বকাপে ইতিহাস গড়া দলের অধিনায়কের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়ে আলোচনায় উঠে এসেছে ছোট্ট দেশ কেপ ভার্দে।...

মুক্তিযুদ্ধ ও জুলাই আন্দোলন এক নয়: ত্রাণমন্ত্রী

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাইয়ের গণআন্দোলনকে একই দৃষ্টিভঙ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা